এক্সপ্লোর

কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে সিপিএমে ভর্ৎসিত গৌতম দেব

কলকাতা: এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে সিপিএমে ভর্ৎসিত দলের নেতা  গৌতম দেব। সোমবার থেকে শুরু হওয়া দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, গৌতম দেবের বক্তব্য দল অনুমোদন করে না। সমর্থনও করে না। সীতারাম ইয়েচুরিকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ভোটে প্রার্থী করা হবে কি না তা নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটি হয়। বঙ্গ নেতৃত্বের অনেকে ইয়েচুরির পক্ষে দাঁড়ালেও কারাটপন্থীদের আপত্তিতে খারিজ হয়ে যায় ইয়েচুরিকে বাংলা থেকে প্রার্থী করার প্রস্তাব। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় কমিটির সমালোচনায় সরব হন গৌতম দেব। প্রকাশ কারাটদের একহাত নিয়ে তিনি বলেন, আমি বুঝতে পারি না। ইয়েচুরিকে হিংসা করে না কি? ও দেশজুড়ে একটা গ্রহণযোগ্য মুখ হয়ে উঠছিল বলেই কি এটা করল? এদের মাথা থেকে কেরা বের না করলে হবে না। সম্প্রতি, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও, এই মন্তব্যের প্রসঙ্গ তুলে গৌতম দেবের সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এ দিন একধাপ এগিয়ে, পূর্ব বর্ধমান জেলা পার্টি গৌতম দেবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে কড়া চিঠি দিল কেন্দ্রীয় কমিটিকে। চিঠিতে বলা হয়েছে,গৌতম দেব নিজে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিরোধিতা ও সমালোচনা করেছেন। এটা শৃঙ্খলাভঙ্গের সামিল। তিনি এর আগেও এমন দলবিরোধী মন্তব্য করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটি গুরুত্ব দিয়ে দেখুক। এ নিয়ে গৌতম দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এখন চিকিৎ‍সার জন্য দিল্লিতে আছি। কোন জেলা নেতৃত্ব কাকে কী চিঠি দিয়েছে জানি না। কেন্দ্রীয় কমিটির যা মনে হবে, করবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, গৌতম দেবের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা পার্টির নালিশের প্রেক্ষিতে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় কমিটিই নেবে। এই বলে কি গৌতম দেবকে আড়াল করে বল কেন্দ্রীয় কমিটির কোর্টে ঠেলার চেষ্টা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক? প্রশ্ন আলিমুদ্দিনে।

সেরা শিরোনাম

West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়

ভিডিও

Nadia News | অনাস্থা ভোটে হেরে পদ খোয়ালেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি | ABP ANANDA LIVE
Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে
Saokat Molla News | গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget