এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ সকাল থেকে মানসিক উদ্বেগ থাকবে খুব বেশি। শরীরের বিষয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। অর্থের কারণে অশান্তির সম্ভাবনা। কর্মচারী নিয়ে কোনও বিবাদের কারণে ক্ষতি।
বৃষ
বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি।
মিথুন
শরীরে কোনও রোগের কারণে কষ্ট বৃদ্ধি। উচ্চ ব্যক্তির সঙ্গে মতবিরোধ। আজ একটু সাবধানে লোকের সঙ্গে কথা বলুন। ব্যবসার দিকে শত্রু দ্বারা বাধা। মুখের কোনও রোগ বাড়তে পারে।
কর্কট
অপরকে সাহায্য করে বদনাম আসতে পারে। নতুন কোনও ব্যবসায় উন্নতির যোগ। কর্মস্থানে দেরিতে হলেও সুনাম আসবে। খেলাধুলোতে জয়ের আশা করা যায়। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।
সিংহ
সিদ্ধান্তগ্রহণে ভুল হতে পারে। পরিবারে কোনও ছোট কথা নিয়ে অশান্তি। গুরুজনের শরীরের বিষয়ে আলোচনা। বাড়িতে সম্পত্তি নিয়ে কথা। নতুন কোনও কাজে খরচ।
কন্যা
ভ্রমণের বিষয় স্থগিত রাখা ভাল। সন্দেহ থাকার জন্য সংসারে বিবাদ। শত্রু থেকে সাবধান থাকুন। কর্মস্থানে সমস্যা মিটে যাবে। আইনি জটিলতা বাড়তে পারে।
তুলা
প্রেমের ব্যাপারে কোনও কথা মনকে আঘাত দিতে পারে। পায়ের কোথাও আঘাত লাগতে পারে । উচ্চশিক্ষায় সাফল্য মিলতে পারে। বন্ধুদের ব্যাপারে সাবধান থাকুন। অর্থভাগ্য ভাল।
বৃশ্চিক
অতিরিক্ত লোভের জন্য পদ আসতে পারে। আইনি সমস্যায় সাফল্য মিলতে পারে। নতুন জিনিস ক্রয় হতে পারে। বন্ধুর সাহায্য মিলতে পারে। শরীর নিয়ে চিন্তা বাড়বে।
ধনু
অর্শ নিয়ে চিন্তা বাড়তে পারে। পিতার জন্য চিন্তা। ব্যবসায় কষ্টবৃদ্ধি কিন্তু সাফল্য পাবেন। ভ্রমণ নিয়ে আলোচনা। অর্থের ব্যাপারে কোনও খবর আসতে পারে।
মকর
অর্থ আদায় হতে পারে। অভাবি ব্যক্তিকে সাহায্য করে মনে আনন্দ। প্রেমে বাধা আসতে পারে। শেয়ারে ক্ষতি হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।
কুম্ভ
আজ সারা দিন চুপচাপ থাকাই ভাল। অন্যায় কিছু দেখলেও প্রতিবাদ করবেন না। সঙ্গীতচর্চার ক্ষেত্রে দিনটি খুব শুভ। গুরুজনদের চিকিৎসায় ব্যস্ত থাকবেন।
মীন
মামলার দিকে সাফল্য পাবেন না। কটু কথার জন্য বন্ধুবিবাদ। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর খারাপ। ভ্রমণের যোগাযোগ। শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















