এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ সকালের দিকে কোনও ভাল খবর আসতে পারে। ব্যবসায়িক বিবাদ থেকে সাবধান। পথে ঘাটে রক্তপাতের আশঙ্কা। বাবার কোনও কথা আজ মনে লাগতে পারে।
বৃষ
শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। বাজে খরচ থেকে সাবধান থাকুন। গুরুজনের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে, দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণের সম্ভাবনা।
মিথুন
ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। কর্মস্থানে পরিস্থিতির অবনতি হতে পারে। প্রেমের জন্য মনে কষ্ট বৃদ্ধি। গবেষণাতে সাফল্য লাভ, সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।
কর্কট
আপনার নামে কোনও মিথ্যে প্রচার হতে পরে। তবে কর্মস্থানে কঠিন কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পাবে। পেটের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যবহারে দুঃখ পেতে পারেন।
সিংহ
ব্যবসায় উন্নতির সম্ভাবনা। অতিরিক্ত লোভের জন্য বিপদ আসতে পারে। আজ বন্ধুদের থেকে সাবধান থাকুন। কর্মস্থানে কোনও বিবাদ চাকরির ক্ষতি করতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে।
কন্যা
ভাল কাজে প্রতারিত হতে পারেন। ব্যবসাদারদের অন্য ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের সম্ভাবনা। কর্মস্থানে বদলির সম্ভাবনা। কোনও মহিলার জন্য অপমানিত হতে পারেন। পরিবারের দায়িত্বপালনে ব্যয় বৃদ্ধি।
তুলা
সকাল থেকে কোনও বাজে চিন্তা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় লাভ। বাড়িতে বড় সমস্যা। আগুন থেকে সাবধান থাকুন। অর্থের ব্যাপারে সাহায্য পাবেন।
বৃশ্চিক
শরীরের উপরের অংশে আঘাত লাগতে পারে। অতিরিক্ত কষ্ট করেও আশা পূর্ণ হবে না। তবে আর্থিক ব্যাপারে ভাল সুযোগ পাবেন। সংসারে অতিথির জন্য খরচ বৃদ্ধি।
ধনু
রক্তচাপ বৃদ্ধিতে শরীরে কষ্ট। প্রেমের ব্যাপারে মানসিক কষ্ট বাড়তে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। পিতার সম্পত্তি নিয়ে ভাইবোনে বিবাদ।
মকর
ব্যবসার দিকে আজ শুভ ফল পাবেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি। পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে।
কুম্ভ
মনে বাজে চিন্তাভাবনার জন্য বিপদ আসতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ। উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে উদ্ধার।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















