এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

সকালের দিকে বাড়িতে কোনও প্রিয় আত্মীয় আসতে পারেন ও কাজের সময়ের হেরফের হতে পারে। আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার পরিচয় দিয়ে সকলের মন জয়। গুরুজনদের কথা শোনার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন।

বৃষ

বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কোনও কাজের চাপ বাড়তে পারে। অযথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি। অন্যের সম্পত্তি সামলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পূজা পাঠের জন্য চিন্তা বাড়তে পারে।

মিথুন

সকালের দিকে কোনও ভাল কাজে না যাওয়া ভাল হবে। ব্যবসায় সাফল্য আসলেও ব্যয়ও আছে প্রচুর। উচ্চশিক্ষায় প্রচুর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে।

কর্কট

প্রিয়জনের কাছে আঘাত পাওয়ার জন্য মানসিক চাপ বাড়তে পারে।  আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভ্রাতৃ বিরোধের সম্ভাবনা আছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

সিংহ

প্রেমের ব্যাপারে মানসিক সুখ বাড়তে পারে। সকালের দিকে শরীরে ক্লান্তি ভাব থাকবে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে পারেন। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। অন্যের উপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

কন্যা

আজ আপনার দ্বারা ক্ষমতার অপব্যবহার হতে পারে।  বিদ্যার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তি। অতিরিক্ত অর্থলাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও  চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি সঙ্গে থাকবে।

তুলা

আজ কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। তিন চাকা বিশিষ্ট কোনও যানবাহনে বিপদ। স্বামীর কথা না শোনায় গৃহে অশান্তি। সন্তানদের বহুমুখী প্রতিভায় মনে আনন্দের আভাস। নতুন কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। প্রেমে আঘাত আসতে পারে। ঘরে বাইরে দায়িত্ব বাড়তে পারে। বিদ্যুৎ থেকে খুব সাবধান, বিপদের আশঙ্কা আছে। কর্মস্থানে কোনও লোকের উপর রাগ বাড়তে পারে। মায়ের জন্য চিন্তা বৃদ্ধি। 

বৃশ্চিক

সকালের দিকে কোনও পড়ে থাকা কাজ করে ফেলার চেষ্টা করুন। ব্যবসায় কিছু বিনিয়োগ করতে পারেন। অনেক দিনের কোনও দুঃখের অবসান হতে পারে। অপরিচিত কোনও ব্যক্তির জন্য অর্থ ব্যয়। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। সৃষ্টিশীল কোনও কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। নিজের আগ্রহে ব্যবসা বাড়ানোর চেষ্টা। পুরনো অশান্তি মিটে গিয়ে সংসারে শান্তির উদয়। সন্তানদের কাজে মনে সুখ বা আনন্দের সৃষ্টি। মাথার যন্ত্রণায় ভোগান্তি হতে পারে।

ধনু

সারাদিনে যে কোনও সময় পুরনো কোনও রোগ নিয়ে কষ্ট পেতে পারেন।   আজ গম্ভীর কোনও আলোচনার মুখ্য ব্যক্তি হওয়ার সুযোগ আসতে পারে। মনে কোনও ক্ষোভ থাকলে সেটা কমে যাবে। বাড়ির পরিবেশ নিজের আয়ত্তে থাকবে। নতুন কিছু কেনার সুযোগ আছে। স্বামীকে ব্যবসায় সাহায্য করায় প্রচুর সুনাম অর্জন করবেন। নিজের ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকবেন। বাড়িতে কোনও পশু কেনার যোগ দেখা যাচ্ছে। মায়ের ব্যবহারে বদল দেখা যাবে। দুপুরের পরে বাড়তি কিছু আয় হতে পারে।

মকর

বাড়িতে অতিরিক্ত বিবাদের জন্য মানসিক অনীহা আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টা খুব ভাল। আজ কারও ওপর বেশি বিশ্বাস না করাই ঠিক হবে। আজ সারাদিন খুব আনন্দে কাটবে। সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন। হঠাৎ করে জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। অর্থের দিক থেকে বাবার কাছে সাহায্য পেতে পারেন। আজ সারাদিন খুব দৌড়ঝাঁপ করে কাটাতে হতে পারে। স্ত্রীর সঙ্গে মনমালিন্যের অবসান।

কুম্ভ

স্ত্রীর কোনও কাজের জন্য মনে আনন্দ থাকবে। ব্যবসার দিকে নজর ও পরিশ্রম বাড়াতে হবে। উচ্চশিক্ষার ফল আশানুরূপ না হতেও পারে। শরীরে নানা রোগ মাথাচাড়া দিতে পারে। সাবধানে চলাফেরা করুন। হঠাৎ করে অসৎ কাজের জন্য পুলিশি ঝামেলায় ফাঁসতে পারেন। বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পুরনো পাওনা ফিরে পাবেন।

মীন

আজ সারাদিন মনে ক্ষোভ থাকবে। বন্ধুর কুচক্রে পড়ে ব্যবসায় ক্ষতি। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনের সঙ্কেত। দূর ভ্রমণের পরিকল্পনা ভেস্তে গেলে মনে ক্লেশ। স্নায়ু পীড়ায় ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনায় অগ্রগতি। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।
 

সেরা শিরোনাম

WB News Live : তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৫
তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৫
Biswarup Dey : 'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র
'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র
TMC Govt's Corruption : তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি ? শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর
তৃণমূল সরকারের জমানায় কোন দফতরে কী দুর্নীতি ? শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর
West Bengal News : সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?
সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?

ভিডিও

Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE
Taratala News | 'শাসকদলের প্রতিনিধিরা-পুরসভা আর পুলিশ লুটেপুটে খেয়েছে' : Biswanath Chakraborty
Taratala News | এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম দেখতে পাচ্ছেন অংশুমান সরকার? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget