এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

সকালের দিকে কোনও ভাল সাহায্য পেতে পারেন। ব্যবসা দ্রুত গতিতে চলার যোগ বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনে চরম একটা বিপর্যয় আসতে পারে, খুব সাবধান। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। বর্তমানে সন্তান যোগ ভাল। পিতার ব্যবসা বৃদ্ধির জন্য সন্তান সাহায্য করবে। অবৈধ কোনও সম্পর্কে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কখনও ক্রোধ প্রকাশ করবেন না। লেখাপড়ার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য আসবে।

বৃষ

আজ সকালে একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। ব্যবসার জন্য ভাইকে আর্থিক সাহায্য করতে হতে পারে। বাড়িতে কোনও রোগী থাকলে তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে। সাধু সেবায় শান্তি। নিজের ভোগ বিলাসিতার প্রচুর অর্থ খরচ হতে পারে। বাড়িতে কন্যা সন্তান থাকলে তার দ্বারা উন্নতির যোগ। জীব জন্তুর কাছ থেকে খুব সাবধান। হঠাৎ করে বাড়িতে অতিথি সমাগম।

মিথুন

শরীরে একটু ব্যথা বাড়তে পারে। বিবেচনা করে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন, কুসঙ্গে ফাঁসতে পারেন। কোনও কারনে আত্মীয়দের সঙ্গে বোঝাপড়া করতে হতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসা চালানো শ্রেয়। আজ ব্যবসা শুভ হলেও পরিশ্রম প্রচুর হবে। ঋণ খুব দ্রুত পরিশোধ করুন, অন্যথায় সম্মানহানি হতে পারে। প্রতিবাদী মনোভাব না রাখাই ভাল। নতুন চিন্তায় অগ্রগতি না হতেও পারে।

কর্কট

ব্যবসার দিকে কোনও অশান্তি বাড়তে পারে। আজ সামাজিক কাজে খুব সাফল্য পাবেন। আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রচুর আর্থিক সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য একটু দুর্বল থাকবে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। আজ কোনও না কোনও দিক থেকে অর্থ সঞ্চয় হতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়বে। বিবাহিত জীবন ভাল যাবে। অযথা বেশি খাবার খেয়ে স্বাস্থ্যহানি হতে পারে। 

সিংহ

মানসিক দিক দিয়ে কোনও চিন্তার কারণ বাড়তে পারে। আজ উদার বা দানশীল মনোভাব রাখতে পারেন। সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে। কথা বার্তায় সামঞ্জস্য বজায় রাখুন। নিজে খরচ করে বন্ধুকে সাহায্য করলে বদনাম পেতে পারেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পেতে পারেন। পিতার সঙ্গে কোনও তর্ক থেকে সাবধান।

কন্যা

প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তির কারণে একটু ভয় বাড়তে পারে। আজ সংসারের অযথা ঝামেলায় গৃহত্যাগী হতে ইচ্ছে হতে পারে। নতুন কর্মের আশায় পুরনো কাজ অবহেলা না করা ভাল। উচ্চপদে কোনও চাকরির খবর আসতে পারে। ব্যবসায় অংশীদারের জন্য আকস্মিক লাভ দেখতে পাবেন। শিক্ষার জন্য হঠাৎ করে আগ্রহ বাড়তে পারে। সংসারের সকলের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা মুক্ত হতে পারেন।

তুলা

অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনতে পারে। আজ এমন একজন মানুষের সাক্ষাৎ পাবেন যার জন্য আপনার উপকার হবে। উপস্থিত বুদ্ধির জোরে শত্রু নাশ। থাইরয়েডের কারণে ভোগান্তি। লটারিতে বাজিমাত হতে পারে। আজ সকলকে ভরসার অযোগ্য বলে মনে হবে। উদারতা ও পরোপকারে সমাজে সম্মান বৃদ্ধি। মধুর ব্যবহারের দ্বারা প্রভাবিত করে কাজ উদ্ধার। বাতের যন্ত্রণায় ভোগান্তি।পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি।

বৃশ্চিক

শরীরে রোগের পরিমাণ বাড়তে পারে। প্রতিবেশীকে উপকার করতে গিয়ে অপদস্থ হতে পারেন। ব্যবসার কাজে অন্যত্র যেতে হতে পারে। আজ অনেক জটিলতা কেটে যেতে পারে। সন্তানের কারণে মুখ উজ্জ্বল হবে। আজ প্রচুর বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে কাজ বা যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। ভ্রমণে না যাওয়া শ্রেয়। 

ধনু

কোনও মহিলার জন্য আজ বাড়তি কিছু খরচ হতে পারে। আজ সারাদিন বিভিন্ন উৎপাতের মধ্যে দিয়েই কাটবে। অতিরিক্ত চিন্তায় রক্ত চাপ বৃদ্ধি। আপনার বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করবে। মায়ের সঙ্গে বাড়তি আলোচনায় যাবেন না। রাজনীতির যোগ ভাল থাকলেও বিতর্কে না যাওয়া শ্রেয়। হঠাৎ সিদ্ধান্তে কর্মক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার প্রাপ্তির যোগ। বাড়িতে গুরুদেবের আগমন হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

মকর

কোনও ভুল কাজের জন্য বাড়িতে সকলের সঙ্গে বিবাদ। অতিরিক্ত ভোগের আশা আপনার ক্ষতি ডেকে আনবে। জমি জাতীয় সম্পত্তি কেনা বেচার শুভ দিন। সৃষ্টিশীল কাজে নতুন প্রয়াস। বাড়ি নির্মাণের শুভ যোগ। আজ সারাদিন শত্রুকে উঁচু ভাবা বুদ্ধিমানের কাজ। কর্মচারীর ভুলে ব্যবসায় গোলযোগ সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। নেত্র পীড়ার যোগ। খরচের পরিমাণ বাড়তে পারে। 

কুম্ভ

অতিরিক্ত সহজ থাকার জন্য অপর কোনও ব্যক্তি সুযোগ নিতে পারে। আইনঘটিত কিছু নিয়ে সমস্যা হতে পারে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু সাবধান। রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তানদের সঙ্গে খুব বুঝে চলুন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। দেরিতে হলেও কাজের সমস্যা মিটে যেতে পারে। আজ সারাদিন শরীরিক অসুস্থতা সঙ্গে থাকবে। বন্ধুর সাহায্যে পারিবারিক কলহ দূর হওয়ার সম্ভাবনা। ভাইয়ের সঙ্গে বিরোধ হতে পারে। পেটের কোনও পুরনো রোগ বাড়তে পারে। 

মীন

আজ একটু দূরে ভ্রমণ হতে পারে। একের বেশি উপার্জন বৃদ্ধি হতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে চির ধরার আশঙ্কা। আজ সংসারে কারও উপদেশ নেবেন না। চিকিৎসকেরা উচ্চ আকাঙ্ক্ষা রাখতে পারেন। সহকর্মীর সঙ্গে বিবাদের জন্য কর্মের ক্ষতি। অতিরিক্ত রাগের ফলে মুখের মিষ্টতা হারিয়ে ফেলবেন। প্রযুক্তিবিদদের জন্য শুভ সময়। কোমর বা হাঁটু নিয়ে ভোগান্তি হতে পারে। গঠনমূলক কোনও কাজে উন্নতি। শরীরে বিভিন্ন যন্ত্রণা বাড়তে পারে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget