এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

কর্মস্থানে আঘাত থেকে একটু সাবধান থাকুন। সংসারে খুব সংযত ভাব বজায় রাখতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ করে কোনও দামি উপহার পেতে পারেন।  নতুন কোনও ব্যবসার সূচনা করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে। ভ্রমণের আশা রাখতে পারেন। বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল থাকলেও ব্যয়ও আছে।

বৃষ

বাড়তি কোনও ব্যবসা থেকে খুব ভাল লাভ হতে পারে। আজ কোথাও আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে মায়ের সঙ্গে অশান্তি। শারীরিক দুর্বলতার জন্য কর্মে ব্যাঘাত। হারানো জিনিস ফিরে পাওয়ার আশা। প্রতিবেশীরা আজ আপনাকে কোনও সাহায্যের জন্য ডাকতে পারে। কর্মের জায়গায় আজ কোনও রকম চালাকি না দেখানোই ভাল। ভ্রমণের পরিকল্পনা হাতছাড়া হয়ে যেতে পারে।

মিথুন

উচ্চ ব্যক্তির অনুগত থাকার জন্য লাভ বাড়তে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির  সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা না বলা শ্রেয়। এই সময়ে প্রেমের দিকে না এগোনো ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আপনার প্রচেষ্টা আজ সফল না হতেও পারে। মিথ্যের সাহায্য নিলে ফাঁসতে পারেন। মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে তা মিটিয়ে নিন।

কর্কট

প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান পাওয়ার যোগ আছে। কুচক্রান্তের কারণে নিজের ক্ষতি। বায়ু পথে ভ্রমণ হলেও হতে পারে। আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে। কোনও কাজে সাফল্য পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর বড় কোনও সুযোগ হাতে আসতে পারে। পিতামাতার জন্য বাড়তি কিছু খরচ হতে পারে।

সিংহ

যন্ত্র জাতীয় কিছু খারাপ হওয়ার জন্য প্রচুর খরচ বাড়তে পারে। কর্মে আজ অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। সমাজে আজ কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চ বিদ্যার যোগ। অর্থ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানো শ্রেয়।

কন্যা

ভাল কিছু সুযোগ হাতছাড়া হওয়ার জন্য ক্ষোভ বাড়তে পারে। আজ সারাদিন কোনও কারণে চিত্ত চঞ্চল থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় মনে শান্তি পেতে পারেন। নতুন কোনও কিছু কেনার জন্য পরিকল্পনা হতে পারে। স্ত্রীর জন্য ভাল কোথাও ভ্রমণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে।

তুলা

কোনও পূজার স্থানে অর্থ দান করার জন্য মানসিক শান্তি। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

বৃশ্চিক

সুন্দর কথা বলার জন্য সুনাম বাড়তে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। আজ ধর্ম সংক্রান্ত আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে।

ধনু

পড়াশোনার জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের কারণে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

মকর

কোনও ভুল কিছু করার জন্য মানসিক দিক দিয়ে শান্তি পাবেন না। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু দিনের শেষে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনা বেচার শুভ সময়। যানবাহনে যাতায়াতের সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি সঙ্গে থাকবে। আজ সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে।

কুম্ভ

আজ সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে। শরীরের কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি হতে পারে।

মীন

কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পরার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন কিছু ঘটতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের পরিকল্পনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget