এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

কোনও উঁচু স্থান থেকে পড়ে যাবার সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত পেতে পারেন। বাড়িতে  কিছু আনন্দের ঘটনা ঘটতে পারে। ব্যবসায় ক্ষেত্রে লাভ বৃদ্ধি। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারা দিন খুব বুঝে চলুন,মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের দিনটি ভাল। কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মিথ্যে অপবাদ জুটতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ

সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে। সতর্ক থাকুন।  আজ মনে একটু বিষণ্ণ ভাব বাড়তে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয়। কাজে বাধা। চাকরির জায়গায় কাজের চাপে একটু শারীরিক অসুস্থতা।

মিথুন

কোনও সুন্দরী মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্ম স্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতের বিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। ভাই ভাইয়ে বিবাদ বাড়বে। 

কর্কট

খাবারের জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণের সময়ে কোনও  কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজের সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন।আজ সারা দিন বেশ আনন্দে কাটবে। মনে রাখবেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছে কোনও ভ্রমণ হতে পারে।

সিংহ

আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। গুরুজনদের সু উপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের সাফল্যে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে।

কন্যা

ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। সমাজের কোনও ভাল কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসার জন্য কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয়। ব্যবসার দিকে কোনও নতুন চিন্তা ভাবনা আসতে পারে। পিতার সঙ্গে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।

তুলা

কাজের ভুলের জন্য উচ্চপদস্থের কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়ার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন। উন্নতির যোগ আছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা আসবে। কোনও  ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধির বলে জয় আসবে। পিতার শরীরের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।

বৃশ্চিক

সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে আনন্দ। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন।

ধনু

আপনার মুখের কোনও খারাপ কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতা নিয়ে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধি হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল যাবে না। সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সামান্য কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

মকর

সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। মাত্রা ছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি।

কুম্ভ

কোনও উচ্চ আশার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরানো রোগের উৎপাত। বাড়তি কোনও খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসার দিকে মন্দা।

মীন

ভ্রমণের কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে।  বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। দাম্পত্য কলহ বাধতে পারে আজ। আইনি কোনও কাজ থেকে সতর্ক থাকুন।  ব্যবসার কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে । নিজের আত্মীয় শত্রুতা করতে পারে।  কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসার দিকে কোনও বিষয় নিয়ে ঝামেলা। পেটের কোনও রোগ বাড়তে পারে।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget