এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

কোনও ক্ষতি হতে পারে। আজ ব্যবসার দিকে কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম হতে পারে বলে শরীরে ক্লান্তি আসবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে। সন্তাদের জন্য দুশ্চিন্তা বাড়বে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে।  সমাজের জন্য কিছু করার ফলে সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসার দিকে চাহিদা বাড়তে পারে।

বৃষ

মাথার যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নীচু হতে হবে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। অার্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

মিথুন

বন্ধুর সঙ্গে কোনও ভ্রমণের আলোচনা হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে হানি আসতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট হতে পারে। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে।

কর্কট

উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা। প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। কোনও বিপদ আসলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মনে শান্তি হতে পারে। মাথার কোনও কষ্ট বাড়তে পারে।

সিংহ

মানসিক কোনও যন্ত্রণা বাড়তে পারে, বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে কোনও সমস্যা বাড়তে পারে।

কন্যা

বেকারদের জন্য চাকরির কোনও সমস্যা বাড়তে পারে। আজ অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে।  আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ছোট কারও থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবসার দিকে কোনও নতুন যোগাযোগ হতে পারে।

তুলা

জমি কেনা বেচার জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে সংসারে চলবেন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে।  কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

বৃশ্চিক

সকালের দিকে মায়ের শরীরের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। আজ সমাজ সেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আপনার উচ্চাকাঙ্খা বৃদ্ধি হতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। অনেক দিনের পুরনো কোনও রোগের থেকে মুক্তি পেতে পারেন। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের থেকে কোনও সাহায্য পাবেন।

ধনু

কাজের দিকে আজ সকালের দিকে একটু অনীহা আসতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কর্মে অালস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ হতে পারে। সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। আশপাশের পরিবেশ অনুকূল থাকবে।

মকর

কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে মনে আনন্দ হতে পারে। আজ মায়ের থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ হতে পারে। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরু সেবা করুন, ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

কুম্ভ

পেটের কোনও সমস্যা বাড়তে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তির যোগ। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই  শ্রেয়। মায়ের থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ। আজ আপনার গুরুদেব বা ঈশ্বরের প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেম প্রণয়ে আঘাত আসতে পারে। ভাই ভাই বিবাদের জন্য মন কষ্ট বাড়তে পারে।

মীন

অপরের মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে বিচক্ষণ থাকবেন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। পিতার শরীরের জন্য ডাক্তারের সঙ্গে কোনও আলোচনা হতে পারে।  

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget