এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকা দরকার। কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। আজ সারাদিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। রহস্য বিদ্যার জন্য চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে।

বৃষ

খুব চিন্তা করে সকালের দিকে লটারি কাটতে পারেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে । নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হতে পারে। আজ কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতির যোগ। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। 

মিথুন

আজ কোনও এক সময় অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত হতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে।

কর্কট

অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধুলোয় সুনাম প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। অংশীদারী ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কর্মের যোগাযোগ হতে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান থাকুন।

সিংহ

সকাল দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারাদিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়।

কন্যা

নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয়জনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর আপনার উপর প্রকোপ থাকবে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে।

তুলা

গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে কোনও রূপ জটিলতা হতে পারে। ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে। কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছারা হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি হতে পারে।

বৃশ্চিক

অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসার দিকে ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা আসতে পারে। একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভাল কাজের পরেও উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। রোগের থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ।

ধনু

গান বাজনা থেকে আয় বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে।  অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোযোগ ও তাতে শান্তি পাবেন। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।

মকর

বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকা নষ্ট হওয়ার জন্য মন কষ্ট। অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মনে শান্তির উদয়। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীরটা একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।

কুম্ভ

রাজনীতির সঙ্গে যুক্ত লোকদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তির যোগ। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ।

মীন

শরীর খুব অসুস্থ হতে পারে। আজ আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবিলা করতে অক্ষম হবেন। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা দেখা দিতে পারে।  আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা।  উচ্চ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কাজ সিদ্ধি হতে পারে। সন্তানদের বায়নায় নাজেহাল হবেন। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget