এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

পড়াশোনায় খুব ভাল সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি বজায় থাকবে। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সফলতা থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি হতে পারে।

বৃষ

আপনার ব্যবহার একটু বাজে হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেবিভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

মিথুন

বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ দুর্ভোগে ভুগতে হতে পারে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পাড়ায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।

কর্কট

সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি হতে পারে।

সিংহ

ডাক্তারের ব্যাপারে একটু সাবধান থাকুন। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যার পড়ুয়ারা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সংসারের অশান্তি মিটে যেতে পারে।

কন্যা

আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম বাড়তে পারে।  মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।  বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতির সম্ভাবনা। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে।

তুলা

আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও  সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।

বৃশ্চিক

ভাই ভাই বিবাদ সকাল থেকে বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

ধনু

প্রেমের ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মকর

সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরি ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃজাতীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। আপনার সংসারে সুখ ফিরবে। ব্যবসায় অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে।

কুম্ভ

সকাল থেকে মনের দিকে একটু অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ থাকবে। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে।

মীন

অার্থিক কোনও ক্ষতি হতে পারে। সামনে পিছনে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়তে পারে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget