এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

আজ সকলের কাছে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন। আজ ব্যবসায় হিসেবের গণ্ডগোল হতে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর আলোচনা হতে পারে। নিজের ব্যবহারে সম্মানপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের কারণে মনে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুদের থেকে সাবধান থাকুন।

বৃষ

আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি হতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কোনও দিকে সফলতা পেতে পারেন। প্রশাসনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে। নাকে পীড়া হতে পারে।  কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

মিথুন

কোনও বিশেষ আত্মীয়ের থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্য্যের জন্য বাহবা পেতে পারেন। আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে।আজ সকালের দিকে কোনও প্রকার অর্থ ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে লোভ নিয়ন্ত্রণে রাখতে হবে।

কর্কট

চাকরির স্থানে একটু ব্যস্ত হতে হবে। পড়াশোনার দিকে একটু চাপ বাড়তে পারে। আপনার নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন হতে পারে। অংশীদারি ব্যবসার দিকে লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। শরীরে কোনও রোগ বাড়তে পারে। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। শত্রুর সঙ্গে কোনও আলোচনা হতে পারে। পিতা মাতার জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে বিনিয়োগ বাড়াতে পারেন । অর্থের ব্যাপারে ভাল সুবিধা পেতে পারেন।

সিংহ

ব্যবসা নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে কোনও তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়তে পারে। বিপদে কোনও বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। ব্যবসার দিকে কোনও বাধায় পড়তে পারেন। চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসার দিকে থেকে ভাল আয় আসতে পারে। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

কন্যা

পিতার শরীরের ব্যপারে সকাল থেকে চিন্তা থাকবে। ব্যবসার দিকে কোনও অশান্তি বাধতে পারে। বুকের কোনও সমস্যা বৃদ্ধি হতে পারে। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। পড়াশুনার জন্য দূরে ভ্রমণ হতে পারে। যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ থাকবে। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে। বিদেশ থেকে কোনও বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নিপুণতার জন্য সুনাম বাড়তে পারে।

তুলা

গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ আনতে পারে। ব্যবসার দিকে শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যপারে মনে অবসাদ বাড়তে পারে। ব্যবসার দিকে লাভ বৃদ্ধি হতে পারে। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক

আজ সারাদিন একটু কষ্টের ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে একটা মনের মত পরিবেশ পেতে পারেন। ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পারে। আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে।  গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি পাবেন। নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি পেতে পারে। আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার দিকে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।  আপনি আজ লোকের কাছে খুব ভাল গুরুত্ব পাবেন। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে।

ধনু

প্রেমের বিষয়ে কোনও খবর না পাওয়ার জন্য মন খারাপ থাকবে। ব্যবসার দিকে উন্নতির যোগ রয়েছে।  আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে। বাড়তি কোনও কাজের চাপ আসতে পারে। আজ কোনও জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন। নানা অশান্তির ভিতর দিকে দিনটি কাটবে। ধর্ম ব্যাপারে অর্থ সাহায্য পেতে পারেন। সম্পত্তি নিয়ে কোনও আইনের সাহায্য নিতে হতে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়।

মকর

ব্যবসার দিকে লাভ বৃদ্ধি হতে পারে। বিবাহের ব্যাপারে অশান্তি বাড়তে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা হতে পারে। বিকেলের দিকে শুভ পরিবর্তন আসতে পারে। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে।  বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন।

কুম্ভ

অতিরিক্ত লোভের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। যানবাহন চলাচলে বাড়তি সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। ভোগ বিলাসের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।

মীন

আপনার বাজে কথা থেকে সংসারে অশান্তির যোগ আসতে পারে। কর্মস্থানে কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি পাবেন। সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গে ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে।

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget