এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখতে পারেন। গুরুজনদের কথা মেনে চলুন। আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাদ্য পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি হতে পারে। আপনার কোনও ব্যবহার আজ একটু খারাপ হতে পারে।

বৃষ

সকালের দিকে কোনও অর্থ লাভের খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা মেনে চলুন।

মিথুন

আজ কোনও দুর্ঘটনার সাক্ষ্য আপনাকে দিতে হতে পারে। প্রভাবশালী কারও থেকে উপকার পেতে পারেন। অতি ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাই ভাই অশান্তি হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হতে পারে। আত্মীয়ের কোনও বাজে খবর আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে।

কর্কট

সকালের দিকে একটু রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কলাকৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস পাবেন। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসেব নিয়ে গণ্ডগোল হতে পারে। আজ দুর্গম কোনও কাজকে অতিরিক্ত সরলভাবে করতে সক্ষম হবেন।

সিংহ

ব্যবসার দিকে কোনও মতবিরোধ থেকে সাবধান থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকতে পারে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।

কন্যা

বন্ধুর কাছে কোনও সাহায্য পাবেন না। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।  সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার কোনও উন্নতিতে বন্ধুদের অবদান থাকতে পারে। জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে।

তুলা

বাজে খাবারের জন্য পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর ভাল বুদ্ধির জন্য সংসারে শ্রী বৃদ্ধি হতে পারে। শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। জমানো সঞ্চয় ভাঙতে হতে পারে। সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে, বুদ্ধির দ্বারা সেটা কাটিয়ে উঠতে হবে। পুরনো প্রেম বিবাহের সাফল্য পেতে পারে। মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। কিডনির সমস্যায় ভোগান্তি হতে পারে।

বৃশ্চিক

সকাল থেকে বাজে খরচের জন্য মাথা গরম হতে পারে। আজ ঘরে বাইরে সব দিকে শুভ ফল পাওয়ার আশা করা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার দিকে সময়টা মধ্যম। হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠাণ্ডা রাখতে পারলে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে অালস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে সেটা মিটে যাবে।

ধনু

আজ কোনও ভাল কাজ করেও বদনাম হতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ অসাতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করার চেষ্টা করুন। যানবাহন বা জমি- কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

মকর

বাড়িতে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে। হঠাৎ করে কোনও সমাজবিরোধী কাজে ফেঁসে যেতে পারেন। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তি ভঙ্গ হতে পারে। ব্যাভিচারী মানসিকতার জন্য সংসারে ক্লেশ সৃষ্টি হতে পারে। কাউকে সাহায্য করা আজকে অনর্থক বলে মনে হবে। আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভাল থাকবে। দাম্পত্য জীবনে দুশ্চিন্তা বাড়তে পারে।

কুম্ভ

প্রিয়জনের থেকে খুব ভালবাসা পেতে পারেন। আজ কোনও সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গে থাকবে। পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন। আজ একটু শারীরিক অবনতি দেখা যাবে। আজ প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। খুব পরিকল্পনা করে অর্থ ব্যয় করতে হবে। আজ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে। পেটের ব্যথা চূড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর প্রয়োজন।

মীন

ব্যবসার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। কারও সঙ্গে অযাচিত কথা বললে অশান্তি বাধতে পারে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আজ অনেক ব্যাপারে স্বামীর সহায়তা পাবেন। নৃত্যশিল্পীরা প্রতিভা দেখাবার সুযোগ পাবেন।   আজ উচ্চ বিদ্যার ক্ষেত্রে ফল শুভপ্রদ হবে। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। দামি কোনও জিনিস প্রাপ্তি হতে পারে।  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget