এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনার মুখের কোনও বাজে কথার জন্য অশান্তি বাড়তে পারে।

বৃষ

কর্মস্থানে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক ঝামেলা হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। মাত্রা ছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি দেখা দিতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে।

মিথুন

ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়তে পারে। বাড়তি কোনও খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। কোনও উচ্চ আশার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

কর্কট

বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। দাম্পত্য কলহ বাধতে পারে। আইনের কোনও কাজ থেকে সাবধান থাকুন। ব্যবসার কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসার দিকে কোনও বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। পেটের কোনও রোগ বাড়তে পারে। ভ্রমণের কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে।

সিংহ

প্রিয়জনের থেকে কোনও আঘাত পেতে পারেন। বাড়িতে আনন্দের কিছু ঘটতে পারে। ব্যবসার জন্য লাভ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারাদিন খুব সমঝে চলুন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের দিনটি ভাল। কোনও আত্মীয় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

কন্যা

গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি পেতে পারে। অযথা কোনও ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা করতে হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার থাকবে। প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে, সতর্ক থাকুন।  আজ মনে একটু বিষন্নভাব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধি পাবে। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয়ের কাজে বাধা থাকবে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা বাড়বে। সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে।

তুলা

নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি হতে পারে। বাসস্থান পরিবর্তন নিয়ে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ হবে। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন। ভাই ভাই বিবাদ বৃদ্ধি পাবে। কোনও সুন্দরী মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে।

বৃশ্চিক

ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজের সমাধান মিলতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ আনন্দে কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোনও ভ্রমণ হতে পারে।  খাবারের জন্য খরচ বাড়তে পারে। ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন।

ধনু

গুরুজনদের সু-উপদেশে সংসারে শ্রী বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হবেন। পরোপকারের ফলে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ লাভ করতে পারেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও আইনের সাহায্য নিতে হতে পারে। আজ সকাল থেকে খরচ বাড়তে পারে।

মকর

ব্যবসার দারুণ অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি থাকবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নব নির্মাণে অর্থ সঞ্চয় হবে। ব্যবসার দিকে কোনও নতুন চিন্তা ভাবনা আসতে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।

কুম্ভ

স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা আসতে পারে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধির বলে জয় লাভ হতে পারে। পিতার শরীরের কোনও চিন্তা ও খরচ বাড়তে পারে। কাজের ভুলের জন্য কোনও ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন।

মীন

আজ সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি বাড়বে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।  সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে আনন্দ বৃদ্ধি পাবে। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget