এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

পুরনো ব্যবসা বাড়ানোর ভাল সময়। মিষ্টি কথায় অন্যরা আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে। হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতির যোগ। অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। উচ্চব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।

বৃষ

আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ।  আজ ভাল কোনও সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য আসবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণে আনন্দ। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।

মিথুন

আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। ডাক্তারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ। অনেক দিনের পুরনো কোনও আশা নষ্ট হতে পারে।

কর্কট

জলপথে কোনও বিপদ থেকে সাবধান থাকা দরকার। স্বামী/স্ত্রী সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ। পড়াশুনার জন্য আজ কোনও বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করবার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

সিংহ

পড়াশুনার জন্য দিনটা খুব ভাল। আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে কোনও চিন্তা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে। ভজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।

কন্যা

আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার। বিশেষ করে জলপথে। ব্যবসার দিকে অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।  বাড়তি কোনও কাজের সুযোগ আসতে পারে।

তুলা

বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। বাড়িতে প্রতিবেশী আসার যোগ। প্রিয়জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার দিকে কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের কোনও রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণের যোগ। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।

বৃশ্চিক

পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে। আজ নিজের মনের জোরে বিপদের সম্মুখিন হতে হবে। হঠাৎ কোনও কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। চোখের কোনও রোগ বাড়তে পারে। আজ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে।

ধনু

সকালের দিকে শরীরের কোনও কষ্টের জন্য কাজের ক্ষতি। আজ ব্যবসায় বা মাঙ্গলিক কোনও কাজের শুভ যোগ হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ। বাড়িতে আত্মীয় আসতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিন। বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত করাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত আনতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

মকর

আজ সারাদিন একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। অতিরিক্ত উদ্বেগের সহিত কোনও কাজ করবেন না। কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের কোনও সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।

কুম্ভ

আজ কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি। পরিবার নিয়ে ভ্রমণ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

মীন

দূরে কোনও ভ্রমণে আনন্দ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হৃদরোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। আলস্যের শিকার হতে পারেন আজ। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা– বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকূলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি যোগ। বন্ধু বিবাদ বাড়তে পারে।

সেরা শিরোনাম

Dilip Ghosh : 'দেখা গেল, কেউই প্রতীক পাবে না', TMC-র দুই শিবিরের দড়ি টানাটানি নিয়ে খোঁচা দিলীপের
'দেখা গেল, কেউই প্রতীক পাবে না', TMC-র দুই শিবিরের দড়ি টানাটানি নিয়ে খোঁচা দিলীপের
TMC News : মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
TMC News : নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি

ভিডিও

SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget