এক্সপ্লোর

Darjeeling Landslide: সেবকের করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস, ব্যাহত শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ

কিছুক্ষণ আগে রাস্তা খুলে গিয়েছে, যান চলাচল স্বাভাবিক হওয়ার পথে।

বাচ্চু দাস ও উমেশ তামাং, শিলিগুড়ি : সেবকের করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। প্রায় প্রায় এক কিলোমিটার জুড়ে ধস নামে। নিশ্চিন্ন হয়ে যায় কিছুটা রাস্তা। তার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ। জোরকদমে মেরামতির কাজ সারাদিন ধরে চালায় পিডব্লিউডি। কিছুক্ষণ আগে রাস্তা খুলে গিয়েছে, যান চলাচল স্বাভাবিক হওয়ার পথে।

হিমাচল প্রদেশের কিন্নরে পাহাড়ে ভয়াবহ ধসের স্মৃতি এখনও টাটকা। যেখানে এখনও পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে বাস। সেখানে, অন্তত ২৫ জনের আটকে থাকার আশঙ্কা উদ্ধারকারীদের। এর মধ্যেই, বুধবার রাতে পাহাড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। তার জেরে বৃহস্পতিবার সকালে সেবকের করোনেশন ব্রিজের কাছে  ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে।

ধসের জেরে বেশ কিছুটা রাস্তা নিশ্চিন্ন হয়ে গেছে। এর ফলে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ। আটকে পড়েছে বহু গাড়ি। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তায় বেরিয়ে অপেক্ষার পর শিলিগুড়ি থেকে সিকিমের পথ ধরা অনেকেই বাধ্য হয়ে মাঝপথ থেকে বাধ্য হয়ে ফের ফিরে গিয়েছেন শিলিগুড়ির দিকে। তবে সব মহলে একটাই স্বস্তি, এই ধসের জেরে হিমাচলের ঘটনার মতো প্রাণহানির ঘটনা ঘটেনি। এমনিতেই গত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। আগামী দু'দিনও অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

এমনিতেই শেষ শ্রাবণের বৃষ্টিতে ভিজছে মহানগর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বৃহস্পতিতে ছিল হলুদ সতর্কতা। শুক্র ও শনিবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget