এক্সপ্লোর

নিরাপত্তারক্ষী তুলে নিয়ে মামলা রুজু করে গুরুংকে কড়া বার্তা রাজ্যের

দার্জিলিং: মোর্চার জঙ্গি আন্দোলনের পর বিমল গুরুংয়ের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। রুজু হয়েছে মামলা। প্রত্যাহার করা হয়েছে নিরাপত্তারক্ষী। পাল্টা কর্মসূচি ঠিক করতে শনিবার বৈঠকে বসছে মোর্চার কেন্দ্রীয় কমিটি। পাহাড়ে মোর্চার হিংসাত্মক আন্দোলনে বিমল গুরুংয়ের ডেরা দার্জিলিংয়ে বসেই তাঁকে চাঁচাছোলা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী । বললেন, কোনও কাজ করবে না। ৫ বছর পর ভোট এলেই গায়ের জোর। ইস্যু নেই। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বৃহস্পতিবারের ঘটনায় ইতিমধ্যেই বিমল গুরুংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় ষড়যন্ত্র, উস্কানি, হিংসা ছড়ানোর যে মামলা রুজু হয়েছে, তাতে নাম রয়েছে বিমল গুরুংয়ের। রাতে গুরুংয়ের সরকারি নিরাপত্তারক্ষীও প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। রাতেই পুলিশ বিমল গুরুংয়ের খোঁজে তাঁর বাড়িতে গিয়েছিল! কিন্তু, পায়নি! বলেন, কালকে যা ঘটনা ঘটেছে, তা নিন্দার ভাষা নেই। কাল ঘণ্টা দেড়েক যাচ্ছেতাই করেছে। বোমা-বন্দুক জমায়েত করেছে। পাথর ছুড়েছে। কালিম্পং, কার্শিয়াংয়ে ভোট যোগ করলে আমাদের বেশি। মিরিকে হেরেছে। ভয় পেয়ে গেছে। বৃহস্পতিবার মোর্চা সমর্থকরা যখন পাহাড়ে আগুন জ্বালাচ্ছে, তখনও রাজভবনের অদূরে ভানুভবনেই বসেছিলেন বিমল গুরুং। পরে সেখান থেকে বেরিয়ে পাতলেবাসে নিজের বাড়ি চলে যান তিনি। শুক্রবার সকালে ভানুভবনে জিটিএ-র অফিসও নিজেদের দখলে নিয়ে নেয় পুলিশ। পর্যবেক্ষকদের একাংশের মতে, এগুলি যে ধাপে ধাপে গুরুংকে কোণঠাসা প্রক্রিয়া, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গুরুংও এদিন আর ভানুভবনের দিকে আসেননি। দুপুরের দিকে তিনি পাতলেবাস থেকে সিংমারির পার্টি অফিসে যান। অন্যদিকে, পাল্টা সুর চড়াচ্ছেন মোর্চা সভাপতিও। সিংমারিতে বসেই সেনা নামানো নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন গুরুং। বলেন, পাওয়ার ট্রান্সফার করেনি। তার মধ্যে এই অসহযোগিতা। যখন সেনা নামানো হল, তাহলে রাজ্যেও করা হোক রাষ্ট্রপতি শাসন। সূত্রের দাবি, শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকেও বসছে গোর্খা জনমুক্তি মোর্চা। তারা আর জিটিএ-তে থাকবেন কিনা, পরবর্তী আন্দোলনের রূপরেখা কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। যদিও, মুখ্যমন্ত্রী এসবে কোনও গুরুত্বই দিতে নারাজ। বলেন, ওনার কথার উত্তর আমি কেন দেব? আমার ব্লক সভাপতি দেবে। গুরুংয়ের দাবি আলাদা গোর্খাল্যান্ড। মুখ্যমন্ত্রী চান পাহাড়ে শান্তি। এই দুইয়ের টানাপোড়েনে পাহাড়ে এখন চড়ছে রাজনীতির উত্তাপ। কবে তা ঠান্ডা হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
Falta Repoll Result 2026: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ?
ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."
KMC Bulldozer Mission:
"..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget