এক্সপ্লোর

নিষেধাজ্ঞা অমান্য করেই আসানসোল পরিদর্শন বিজেপির সংসদীয় প্রতিনিধিদলের

আসানসোল: প্রশাসনের আপত্তিকে উপেক্ষা করেই আসানসোল পরিদর্শন করল বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। ঘুরে দেখলেন বিভিন্ন ত্রাণ শিবির। কাঠগড়ায় তুললেন রাজ্যের শাসক দলকে। অন্যদিকে, আসানসোলে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। কাল মধ্যরাত পর্যন্ত বহাল ১৪৪ ধারা। শনিবার আসানসোল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার সেখানে হাজির বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। ১৪৪ ধারা উপেক্ষা করেই বিজেপি নেতা-নেত্রীরা ঢুকলেন এলাকায়! সঙ্গে আরও বহু সংখ্যক কর্মী। পুলিশ মাইকিং করে সতর্ক করলেও কার্যত, পাত্তাই দিলেন না বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার পুলিশের বাধার মুখে পড়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন অবশ্য বিজেপি নেতাদের আটকায়নি পুলিশ। সকাল সাড়ে ৭টা কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতারা। সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন, ওম মাথুর, রূপা গঙ্গোপাধ্যায় ও বিষ্ণুদয়াল রাম। রানিগঞ্জের বাঁশড়া মোড় এবং আসানসোলের কালীপাহাড়ির কাছে দু’দফায় আটকানো হয় তাঁদের। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে বোঝানোর চেষ্টা করেন ম্যাজিস্ট্রেট। কিন্তু, তা অগ্রাহ্য করেই এগিয়ে যান বিজেপি নেতারা। শাহনাওয়াজ হুসেন বলেন, যা খুশি কর, আমরা যাবই। প্রশাসনের আপত্তি উড়িয়ে বিজেপির সংসদীয় প্রতিনিধি দলটি প্রথমে যায় আসানসোল উত্তর থানার কল্যাণপুরে হাউজিংয়ে। শাহনওয়াজ হুসেন বলেন, হিংসা ঠেকাতে ব্যর্থ সরকার, কেন্দ্রকে রিপোর্ট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দিল্লি যাচ্ছেন। এদিকে, বাংলা জ্বলছে। পরের গন্তব্য আসালসোলের রামকৃষ্ণডাঙাল। নেতাদের হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরদোরের অবস্থা দেখান ক্ষতিগ্রস্তরা। বিজেপি সাংসদ ওম মাথুর বলেন, বিজেপি সভাপতিকে জানাব বিষয়টি। সরকার ব্যর্থ। রামনবমীর মিছিল ঘিরে দিন কয়েক আগে প্রথমে অশান্ত হয়ে ওঠে রানিগঞ্জ। আগুনে পোড়ে বাড়ি। রক্ত ঝরে। প্রাণ যায়। এদিন সেখানে যাওয়ার কথা থাকলেও, বিজেপি নেতারা যাননি। জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে অশান্তি এড়াতে ইন্টারনেট পরিষেবা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা বহাল থাকছে সোমবার মধ্যরাত পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের
NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget