এক্সপ্লোর

নিম্নচাপ দুর্বল হলেও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও চলবে বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টি কমলেও, জমা-জলের যন্ত্রণা কমেনি। জমা জল এখনও নামেনি সব জায়গা থেকে। তার ওপর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই কপালে এখনও চিন্তার ভাঁজ শহরবাসীর।

বুধবার সকাল থেকে মাঝেমধ্যেই উঁকি দিয়েছে রোদ, দফায় দফায় কালো হয়ে এসেছে আকাশ। এই প্রেক্ষিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের ওপর।

যদিও রাজ্যের উপর এখনও সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে গোটা রাজ্যে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে।

দিনভর বৃষ্টি না হলেও সাধারণ মানুষকে ভুগিয়েছে জমা জল। জলবন্দি মহেশতলা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডে বেহালার রবীন্দ্রনগরেও জমা জলের সমস্যা।

অন্যদিকে, এখনও জলমগ্ন কলকাতা পুরসভার ১২৫ ও ১২৬ নম্বর ওয়ার্ডের শীলপাড়ার বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে বুধবার সকালে ডায়মন্ডবারবার রোডে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। পাল্টা প্রতিবাদে নামে তৃণমূলও।

জমা জলই শুধু নয়, মানুষের যন্ত্রণা বাড়িয়েছে বেহাল রাস্তাও। যাতায়াত করতে হচ্ছে প্রাণ হাতে করে। এক ছবি তারাতলাতেও। খানা-খন্দে ভরা রাস্তায় প্রতি মুহূর্তে প্রাণ হাতে করে যাতায়াত।

প্রতি বর্ষাতেই কেন এই দুর্ভোগ? কেন এখনও হল না স্থায়ী সমাধান? প্রশ্ন শহরবাসীর।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget