এক্সপ্লোর

'আগুন নিয়ে খেলবেন না', দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের, 'এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন', পাল্টা তৃণমূল

তবে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপাল হিসেবে কোনও ব্যক্তিগত মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে বলা আছে। এখানকার পরিস্থিতি নিয়ে সবকিছু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি।

শিলিগুড়ি: বৃহস্পতিবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। আর এই প্রেক্ষাপটে রবিবার রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। দার্জিলিং ওঠার আগে শিলিগুড়িতে বসে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। তবে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপাল হিসেবে কোনও ব্যক্তিগত মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে বলা আছে। এখানকার পরিস্থিতি নিয়ে সবকিছু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি।' রাজ্যপালের কথার পরই পাল্টা উত্তর দিতে দেরি করেনি রাজ্যের শাসকদল। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘ভয় দেখানোর চেষ্টা করছেন। রাজ্যপালের প্রকাশ্য বিবৃতি দেওয়ার কোনও অধিকারই নেই।' পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘রাজ্যপাল অমিত শাহকে রিপোর্ট জমা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এ রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক নেই।‘শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতির কথা বলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না বলে দাবি করেছে কংগ্রেস। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মতে, ‘আমার মনে হচ্ছে উনি স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে দিয়েছেন যাতে কেন্দ্র রাষ্ট্রপতি শাসনের দিকে এগোতে পারে। যদি সাংবিধানিক সঙ্কট তৈরি না হয়, তাহলে শুধুমত্র আইনশৃঙ্খলার অবনতি দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপার-সহ রাজ্যের আমলাদের একাংশের বিরুদ্ধেও এদিন শাসকদলের হয়ে কাজ করার অভিযোগে সরব হন রাজ্যপাল। তাঁর সাফ কথা, ‘আগুন নিয়ে খেলবেন না। পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। দার্জিলিঙের এসপি ডিএম কী ক্যাডার হিসেবে কাজ করছেন? বিমল গুরুঙ্গ এখনও কেন গ্রেফতার হল না? বিমল গুরুঙ্গকে কখনও কেন্দ্র আবার কখনও রাজ্য আশ্রয় দিয়েছে। রাজ্য কি করছে জানি। কেন্দ্র কী করছে জানি না। মেদিনীপুরের এসপি রিপোর্ট দিয়েছে।' যে অভিযোগেরও পাল্টা দিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘রাজ্যপাল এই ধরনের কথা এসপি ডিএমদের বলতে পারেন না। একথা বলছেন কারণ তাঁর সম্মানবোধ নেই। ওরা তো আইপিএস, আইএএস। ওদের সম্পর্কে বলার এক্তিয়ার কে দিল?' এদিন ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল। জগদীপ ধনকড় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না। জনগণ ভোট দিতে পারে না। আতঙ্ক তৈরি হয়।' যে জন্য তাঁর দিকে ছুটে এসেছে তীব্র কটাক্ষও। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘নির্লজ্জ দালালি করছেন।' রবিবার থেকে শুরু হল রাজ্যপালের একমাসের পাহাড় সফর। তবে তিনি যে শুধু রাজভবনে বসে থাকবেন না, সেটাও এদিন পরিষ্কার করে দিয়েছেন ধনকড়।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget