এক্সপ্লোর

শিশির অধিকারীর ফোন নম্বর দিয়ে ‘বাবাকে বলো’ ফেসবুক পোস্ট, থানায় অভিযোগ দায়ের ছেলে দিব্যেন্দুর

তমলুকের সাংসদের অভিযোগ, ওই পোস্টের জেরে প্রবীণ সাংসদকে ফোন করে বিরক্ত করা হচ্ছে।

কাঁথি: সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর ব্যবহার করে ‘বাবাকে বলো’ শিরোনামে ফেসবুক পোস্ট। কাঁথি থানায় অভিযোগ দায়ের শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারীর। তমলুকের সাংসদের অভিযোগ, ওই পোস্টের জেরে প্রবীণ সাংসদকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। পাঁচ জনের নামে ওই পোস্ট সোশাল সাইটে শেয়ার করার অভিযোগও তুলেছেন তিনি।

উল্লেখ্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এখন বিধানসভার বিরোধী দলনেতা তিনি। ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের। এবারের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছিলেন মুকুল। ভোটের পর তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের কারণে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, বিধানসভা ভোটের আগে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় গিয়েছিলেন শিশির অধিকারী। বিজেপির সভায় যাওয়ায় তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল।

এই পরিস্থিতিতে শুভেন্দু যখন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানাচ্ছেন, তখন তৃণমূল নেতারা তাঁর বাবা শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা নিশানা করছেন। এরইমধ্যে ওই ফেসবুক পোস্ট সামনে এসেছে। এই ফেসবুক পোস্টের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন দিব্যেন্দু। 

দিব্যেন্দু বলেছেন, তাঁকে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রাখা হয়। তিনি বলেছেন, তাঁর বাবা শিশির অধিকারীর বয়স এখন ৮৩। বয়সজনিত সমস্যা তাঁর রয়েছে। এই অবস্থায় ফেসবুকে এই পোস্টের জেরে এই বৃদ্ধ বয়সে তাঁকে বিরক্ত করা হচ্ছে। করোনা আবহে তাঁর বাবা শিশির অধিকারী বাড়ি থেকে বেরোচ্ছেন না। এই অবস্থায় ক্রমাগত ফোন করে তাঁকে বিরক্ত করা হচ্ছে। দিব্যন্দু এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget