এক্সপ্লোর

Covid19 Updates: করোনা বিধিভঙ্গে এবার কড়া প্রশাসন, দিঘায় আটক ৩০ পর্যটক

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন,  মাস্ক না পরে থাকা, নিয়মভঙ্গের জন্য গ্রেফতার, অভিযান চলবে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সংক্রমণ কমতেই দিঘার সৈকতে পর্যটকদের ভিড়। বারবার বলা সত্ত্বেও বালাই নেই করোনা বিধি মানার। এবার কড়া ভূমিকায় প্রশাসন। নিয়মভঙ্গের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩০ জন পর্যটককে আটক করা হয়।

মন শুধুই ফূর্তি। পরোয়া নেই করোনাজনিত পরিস্থিতিকে। দিঘায় এ ছবি দেখে মনে হয় যেন... কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। করোনার দুঃসহ স্মৃতি মনে রাখার ফুরসত কোথায়! কারোর মাস্ক ঝুলছে থুতনিতে! কারও সেটাও নেই! পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে বিধিভঙ্গের ছড়াছড়ি।

বিশেষজ্ঞরা বারবার বলছেন, সঙ্কট এখনও কাটেনি। করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। পরামর্শ দিচ্ছেন, মাস্ক পরুন.....সামাজিক দুরত্ববিধি মানুন...কিন্তু, তারপরও সেই ডোন্ট কেয়ার মানসিকতা।
এই পরিস্থিতিতে বাবা-বাছা করে বুঝিয়েও যখন লাভ হচ্ছে না।তখন অবাধ্যদের লাগাম পরাতে ধরপাকড়ে নেমেছে দিঘা প্রশাসন। নিয়মভঙ্গের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩০ জনকে আটক করা হয়। 

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন,  মাস্ক না পরে থাকা, নিয়মভঙ্গের জন্য গ্রেফতার, অভিযান চলবে।

থানায় তুলে নিয়ে যেতেই অবাধ্যরা মুখ ঢেকেছেন মাস্কে। অনেকেই আবার বিধি না জানার কথাও বলেছেন। 

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক  পূর্ণেন্দু মাঝি বলেছেন, টেস্ট করিয়ে আসতে হবে। এখানে পজিটিভ এলে কি হবে। কিছুদিন পরেও আসতে পারেন। 

কথায় বলে, আপন ভাল পাগলেও বোঝে।কিন্তু, দু’দফায় করোনার ভয়ঙ্কর দাপট দেখার পরও অনেকের বোধোদয় হচ্ছে না। 

উল্লেখ্য,  করোনার সংক্রমণ সামান্য নিয়ন্ত্রণে আসতেই দিঘা , মন্দারমণি , শঙ্করপুরে ফের ভিড় বাড়ছে পর্যটকদের। কিন্তু, অধিকাংশ পর্যটকই অসচেতন ও উদাসীন।  এই অবস্থায় কয়েকদিন আগেই নতুন বিধিনিষেধ জারি করেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। বলা হয়েছে, এবার থেকে হোটেলে রুম ভাড়া নিতে হলে থাকতে হবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট। অথবা নিতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। তবেই মিলবে রুম নইলে নয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget