এক্সপ্লোর
উনুন নেভাতে ভুল, শীতের রাতে দুর্গাপুরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত দম্পতি

পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে শীতের রাতে রান্না-খাওয়ার পর ভুলে গিয়েছিলেন উনুনের আগুন নেভাতে। ঘরের মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দম্পতির। হাসপাতালে ভর্তি ৩ সন্তান। ঘটনাস্থল দুর্গাপুরের করুঢ়িয়াডাঙার বাউড়িয়াপাড়া। মৃত দম্পতির ছেলে-মেয়েদের দাবি, প্রচন্ড ঠান্ডার মধ্যে কাল রাতে রান্না-খাওয়ার পর উনুনের আগুন নেভাতে ভুলে গিয়েছিল মা। সকালে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে যান প্রতিবেশীরা। অচৈতন্য অবস্থায় দম্পতি পরেশ বাউড়ি ও শিলা বাউড়িকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ৩ সন্তান।
Before You Go
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















