এক্সপ্লোর

East Burdwan: ভাতারের পর কেতুগ্রাম, ফের পূর্ব বর্ধমানে বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ

কেতুগ্রামের সুজাপুরে উড়ে গেল বাড়ির কংক্রিটের ছাদ, পিলার। ভেঙে দুমড়ে মুচড়ে যায় লোহার গ্রিল।

রানা দাস, কেতুগ্রাম: ভাতারের পর কেতুগ্রাম। ফের পূর্ব বর্ধমানে বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল। কেতুগ্রামের সুজাপুরে উড়ে গেল বাড়ির কংক্রিটের ছাদ, পিলার। ভেঙে দুমড়ে মুচড়ে যায় লোহার গ্রিল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকেই পলাতক বাড়ি মালিক সাক্ষী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা। বিজেপির অভিযোগ, বাড়ি মালিক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় অশান্তি বাধাতেই বোমা মজুত করা হয়েছিল। যদিও অভিযুক্তের দলীয়-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

সাত সকালে তীব্র শব্দ। কেঁপে ওঠে গোটা এলাকা! প্রাথমিকভাবে ভূমিকম্প বলে মনে করেছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার, ভোরে এ’ভাবেই ঘুম ভাঙে কেতুগ্রামের সুজাপুরের বাসিন্দাদের। পরে, বোঝা যায় স্থানীয় একজনের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উড়ে গেছে ছাদের একাংশ। ভেঙে পড়েছে কংক্রিটের পিলার। দুমড়ে-মুচড়ে গেছে লোহার গ্রিল। ফাটল ধরেছে দেওয়ালে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা।

স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকেই পলাতক বাড়ির মালিক সাক্ষী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা। কেতুগ্রামের বাসিন্দা নেপাল ঘোষ বলেন, যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাঁর ভাইপো তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ভোর বেলায় প্রচন্ড জোরে আওয়াজ হয়, তখন জানতে পারি বিস্ফোরণ হয়েছে। বিজেপির অভিযোগ, বাড়ি মালিক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। অশান্তি করতেই বোমা মজুত করা হয়েছিল।

কেতুগ্রাম বিজেপি নেতা অনাদি ঘোষের দাবি, যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে সে তৃণমূল করে। বাড়িতে বোমা মজুত করে রেখেছিল, সেটা থেকেই বিস্ফোরণ। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, একটা বিস্ফোরণ হয়েছে, যার বাড়িতে হয়েছে, সে কি ধরনের নেতা জানি না। তবে, সমর্থক হতে পারে, বা নাও হতে পারে। পুলিশ গেছে, যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। নমুনা সংগ্রহ করা হয়। কী ধরনের বিস্ফোরক, তা জানার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মজুত বোমা থেকেই বিস্ফোরণ। বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের খোঁজ চলছে।

 

সেরা শিরোনাম

East Burdwan: দামি খাট, AC, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
দামি খাট, AC, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ গুন্ডা-দমন বিল, মুখ্যমন্ত্রী বলার পর কতটা আশ্বস্ত হলেন ? প্রতিক্রিয়া হিংসায় প্রিয়জনকে হারানো বঙ্গ কন্যাদের
বিধানসভায় পাশ গুন্ডা-দমন বিল, মুখ্যমন্ত্রী বলার পর কতটা আশ্বস্ত হয়েছেন ? প্রতিক্রিয়া হিংসায় প্রিয়জনকে হারানো বঙ্গ কন্যাদের
Weather Update: কমলা-হলুদ সতর্কতা, উদ্বেগ বাড়িয়ে আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ সতর্কতা, উদ্বেগ বাড়িয়ে আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
CBSE Language Policy: দশম শ্রেণিতে কি দিতে হবে ৩টে ভাষার পরীক্ষা? এবার নতুন নির্দেশিকা জারি করল CBSE
দশম শ্রেণিতে কি দিতে হবে ৩টে ভাষার পরীক্ষা? এবার নতুন নির্দেশিকা জারি করল CBSE

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget