এক্সপ্লোর

Memari Accident: মেমারিতে ট্রাক্টর-ম্যাটাডোর সংঘর্ষ, মৃত ৩

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মা, ছেলে-সহ ৩ জনের মৃত্যু হয়েছে।

কমলকৃষ্ণ দে, মেমারি: ট্রাক্টর-ম্যাটাডোর সংঘর্ষের ঘটনায় মৃত ৩। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারিতে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মা, ছেলে-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আহতরা বর্ধমানের অনাময় হাসপাতালে ভর্তি। 

এক নিমেষেই বিলিন হয়ে গেল বিয়েবাড়ির আনন্দ। দুর্ঘটনার বলি হতে হল মা সহ ছেলেকে। স্মৃতির পাতায় বিয়েবাড়ির খুশির মুহূর্তের বদলে যোগ হল দুঃস্বপ্ন। চোখের সামনে তরতাজা প্রাণ হারানোর ঘটনা দেখলেন পরিবারের অন্য সদস্যরা। আজ সকাল ৬টা নাগাদ পূর্ব বর্ধমানের মেমারিতে। বিয়েবাড়ি থেকে ট্রাক্টর চড়ে ফিরছিলেন মা-ছেলে-সহ ১৫ জন। সেই সময় কালনা-দেবীপুর রাস্তায় পলতা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ট্রাক্টরটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছোয় মেমারি  থানার পুলিশ।  আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতাল নিয়ে যাওয়া হয় পরে  বর্ধমানের অনাময় হাসপাতালে রেফার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। পরে অনাময় হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ দুটি গাড়ি সহ চালককে আটক করেছে।

এদিকে দিন কয়েক আগে পশ্চিম বর্ধমানে জাতীয় সড়কেও দুর্ঘটনায় ঘটে। যদিও তাতে মৃত্যুর খবর পাওয়া যায়নি। জাতীয় সড়কে উল্টে যায় সব্জি বোঝাই লরি। দুর্ঘটনায় গুরুতর আহত হন দুজন। ঘটনাটি ঘটে পানাগড় গ্রাম সংলগ্ন পানাগর বাইপাসে দু নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয়রা জানান, একটি কাঁচা সবজি বোঝাই লরি দুর্গাপুরের দিকে যাওয়ার সময় গাড়ির চাকা ফেটে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উলটে যায়। দুর্ঘটনার জেরে পানাগড় বাইপাসে দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget