এক্সপ্লোর

Fake job racket: সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, বর্ধমানে প্রতারণা চক্রের পর্দাফাঁস

রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে আস্থা অর্জন করত প্রতারকরা, এমনটাই দাবি...

কমলকৃষ্ণ দে, পালশিট (বর্ধমান):  রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্ধমান থেকে এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। 

এই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পালশিটের একটি হোটেল থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। 

অভিযোগকারীদের দাবি, রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে তাঁদের আস্থা অর্জন করে প্রতারকরা। ২০১৮ থেকে এই প্রতারণা-চক্র সক্রিয়। 

অভিযোগ, রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আবেদনকারীদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এমনকী প্রশিক্ষণও চলে। 

গতকাল পালশিটের ওই হোটেলে শপথবাক্য পাঠ করানোর কথা বলে কয়েকজনকে ডেকে ফের টাকা চাওয়া হয়। তখনই সন্দেহ হয় আবেদনকারীদের। 

খবর পেয়ে হোটেলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় গাড়িচালক-সহ ৮ অভিযুক্তকে। 

সাম্প্রতিককালে, ভুয়ো আমলা থেকে শুরু করে ভুয়ো সরকারি আধিকারিক, ভুয়ো দফতর থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন--- একের পর এক ভুয়ো কাণ্ডের পর্দাফাঁস হচ্ছে রাজ্যে। 

গতমাসের শেষের দিকে এমনই চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার এক কর্মী সহ বেশ কয়েকজনকে। 

চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগ নিউ মার্কেট থানায় দায়ের করেন পুরসভার এক আধিকারিক।  তদন্তে নেমে পুলিশ সোমবার পুরসভার কর্মী, বউবাজারের বাসিন্দা রাজীব মল্লিককে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে খবর, এরপর ধৃতকে জেরা করে খোঁজ মেলে তাঁর আরও ২ সহযোগীর। তাদের একজন নকল স্ট্যাম্প তৈরি করে দিতেন। আরেক জনের থেকে মেলে পুর কমিশনারের নামে জাল লেটারপ্যাড।

অভিযোগ, পুর কমিশনারের সই জাল করে পুরসভায় গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাতেন ধৃতরা।   

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে এই তিনজনের কোনও যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


কলকাতা পুরসভার কমিশনারের সই জাল করে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ। কলকাতা পুরসভার এক কর্মী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার পুরসভার নকল স্ট্যাম্প, জাল লেটারহেড।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget