এক্সপ্লোর

ছেলেকে খুনের সুপারি বাবার: সম্পত্তির লোভ না উচ্ছৃঙ্খল জীবনযাপন? তদন্তে পুলিশ

পূর্ব মেদিনীপুর: কাঁথির অশোক দ্বিবেদীর বিরুদ্ধে সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করানোর যে অভিযোগ উঠেছে, তার নেপথ্য কারণ খুঁজে বের করার ওপরই এখন জোর দিচ্ছে পুলিশ। কাঁথিতে অনিমেষ দ্বিবেদী খুনের ঘটনায় তাঁর বাবাকে গ্রেফতারের পর নানা সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক, সম্পত্তির লোভ। দুই, ছেলের চরম উচ্ছৃঙ্খল জীবনযাপন। প্রতিবেশীদের দাবি, দ্বিবেদী পরিবারের এক অদ্ভুত বৈশিষ্ঠ্য আছে। এখানে কোনও পুরুষেই বাবা-ছেলের সম্পর্ক শেষ অবধি ভাল থাকে না। অনিমেষের বাবা অশোক দ্বিবেদীর সঙ্গেও তাঁর বাবার সম্পর্ক নাকি রীতিমতো তিক্ত হয়ে উঠেছিল। স্থানীয় সূত্রে খবর, সেই জন্য অশোক দ্বিবেদীর বাবা নিজের জমি-জায়গা ছেলেকে এড়িয়ে দুই নাতির নামে লিখে দেন। প্রতিবেশীদের দাবি, এরপর থেকেই ছোট ছেলে অনিমেষের সঙ্গে বাবা অশোক দ্বিবেদীর সম্পর্ক খারাপ হতে শুরু করে। প্রতিবেশীদের একাংশের দাবি, সম্ভবত, বাবার কোনও দুর্বলতার কথাও জানত অনিমেষ। তবে কি শেষমেশ বাবার হাতে ছেলের রক্তের দাগ লাগাল সম্পত্তির লোভই? পুলিশ সূত্রে আবার খবর, জেরায় ধৃত অশোক দ্বিবেদী দাবি করেছেন, ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন তিনি। বার বার বলেও শোধরাতে পারছিলেন না। তাই সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছেন তিনি। অনিমেষের মায়েরও দাবি, ছেলে নাকি একবার এমন কাণ্ড করেছিল যে, তারপর থেকে বাড়ির মহিলারা তার ঘরে ঢুকতে পর্যন্ত ভয় পেত। তবে এসব আপাতত তদন্ত করে দেখছে পুলিশ। অনেকেরই প্রশ্ন, ছেলে যতই উচ্ছৃঙ্খল হোক, কোনও বাবা সুপারি কিলার দিয়ে তাকে খুন করাতে পারে কীকরে? আপাতত পুলিশ হাজতে ছেলেকে খুন করানোয় অভিযুক্ত বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget