এক্সপ্লোর

শুভেন্দুর সভার আগে মহিষাদলে শিবসেনার পতাকা ঘিরে জল্পনা , গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বিজেপি

রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পর কাল শুভেন্দু অধিকারীর প্রথম সভা। অরাজনৈতিক ব্যানারে সভা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তার আগে মহিষাদলের বিভিন্ন এলাকায় দেখা গেল একাধিক শিবসেনার পতাকা।আর তা নিয়েই নতুন জল্পনা তৈরি হয়েছে।

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পর কাল শুভেন্দু অধিকারীর প্রথম সভা। অরাজনৈতিক ব্যানারে সভা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তার আগে মহিষাদলের বিভিন্ন এলাকায় দেখা গেল একাধিক শিবসেনার পতাকা।আর তা নিয়েই নতুন জল্পনা তৈরি হয়েছে। শুক্রবারই রাজ্যের মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। তাঁর ইস্তফাপত্র গতকালই গৃহীত হয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহারেরও আবেদন জানিয়েছেন তিনি। মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কি বিজেপিতে যাবেন? রাজ্য রাজনীতিতে এমনই জল্পনা কল্পনার মধ্যেই মন্ত্রিত্ব ছাড়ার পর রবিবার প্রথমবার কোনও সভামঞ্চে দেখা যাবে শুভেন্দুকে। মহিষাদলের ছোলাবাড়িতে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু।সমিতির সভাপতি শুভেন্দু। সম্প্রতি রামনগরে সমবায় সপ্তাহ পালনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু । তিনি বলেছিলেন, আমি এখনও একটি দলের প্রাথমিক সদস্য। রাজ্য মন্ত্রিসভারও সদস্য। আমিও দল ছাড়িনি। মুখ্যমন্ত্রী আমায় মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেননি। আমিও ছাড়িনি। মন্ত্রিসভায় থেকে দলের বিরুদ্ধে আমি কথা বলব না। তিনি বলেছিলেন, এই সভা অরাজনৈতিক। এখানে রাজনীতির কথা বলবেন না তিনি। এরপর মন্ত্রি পদে ইস্তফা দিয়েছেন তিনি। রবিবারের সভা থেকে শুভেন্দু কী তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন? তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল। এরইমধ্যে মহিষাদলে শুভেন্দুর সভার আগের দিন এলাকায় দেখা গেল শিবসেনার পতাকা। মহিষাদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শিবসেনার পতাকা দেখা যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও তৃণমূল-উভয় দলই। তৃণমূলের দাবি, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা দেখা যায়। এটা নতুন কিছু নয়। গুরুত্ব দেওয়ারও কিছু নেই। অন্যদিকে, বিজেপি বলেছে, শুভেন্দুবাবু মন্ত্রিত্ব ছাড়লেও, দল ছাড়েননি। তিনি কী করবেন, তা তাঁর বিষয়। ভোটের আগে এ ধরনের পতাকা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget