এক্সপ্লোর

বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস

হাওড়া: জলমগ্ন হাওড়া পুরসভার অন্তত ৩০টি ওয়ার্ড। বেলগাছিয়া, সালকিয়া, ঘুসুড়ি, পঞ্চাননতলা, চার্চ রোড, টিকিয়াপাড়া এবং বেলুড়ের বিভিন্ন এলাকায় জল জমেছে। হাওড়া স্টেশনে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। এখনও পর্যন্ত নির্ধারিত সময়েই ট্রেন চলাচল করছে। তবে বীরভূমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন নদীর জলস্তর নামতে শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় খয়রাশোলের পাঁচড়ার কাছে ভেঙে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শুরু হয়েছে যান চলাচল। লাভপুরে লাঘাটা সেতুর ওপর থেকে জল সরে গেলেও, যান চলাচল এখনও শুরু হয়নি। টানা বৃষ্টিতে জল জমেছে পশ্চিম বর্ধমানের আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া ও কুলটির বেশ কিছু এলাকায়। বৃষ্টির জেরে জামুড়িয়ার কেন্দা এলাকায় মাটি আলগা হয়ে ধস নামে। রানিগঞ্জের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। আসানসোলের রেলপাড় ও কুলটির ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে। পূর্ব বর্ধমানের ভাতারে বর্ধমান-কাটোয়া রোডের উপর নরজা মোড়ের কাছে অস্থায়ী সেতুর উপর দিয়ে বইছে খড়ি নদীর জল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ভাতারের বিডিও, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। ওই সেতুর পাশে অন্য একটি নির্মীয়মাণ সেতু দিয়ে ছোট গাড়ি চলাচল করছে। বৃষ্টির জেরে বাঁকুড়ায় দামোদর, গন্ধেশ্বরী ও শালী নদীতে জলস্ফীতি হয়েছে। দামোদরের জলে প্লাবিত ভাদুল ও মীনাপুর এলাকা। শালী নদীর জল ঢুকে পড়ায় সোনামুখীর একাংশ জলমগ্ন। হুগলির বৈদ্যবাটী পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। জল জমেছে চুঁচুড়া স্টেশন সংলগ্ন দুটি ওয়ার্ডেও। প্রবল বৃষ্টির জেরে ভদ্রেশ্বরে জলের তোড়ে ভেসে গিয়েছে গঙ্গার ওপর স্থায়ী জেটি। সিঙ্গুর, বলাগড়-সহ বেশ কিছু এলাকায় চাষের জমি জলের তলায়। জলমগ্ন আরামবাগ ও গোঘাটের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুর ও ক্ষীরপাই-এর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ক্ষীরপাইয়ে নৌকায় চলছে যাতায়াত। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় শীলাবতী ও কাঁসাই নদীর জলস্তর বেড়েছে। ঘাটাল-চন্দ্রকোণা রোডের উপর দিয়ে বইছে শীলাবতীর জল। নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি ও বেলদায় প্রবল বৃষ্টিতে যান চলাচল ব্যাহত। কেলেঘাই ও সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়লেও, তা বিপদ সীমার নীচে রয়েছে। প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। কাঁথি, এগরা, হলদিয়া, পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় নতুন করে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। ফ্লাড সেন্টারগুলিতে সরকারি কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র বা নদীতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget