এক্সপ্লোর

শ্রীরামপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল

শ্রীরামপুর: মাত্র এক সপ্তাহের ব্যবধান। সোনারপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হুগলির শ্রীরামপুরে ফাঁস হল ডাকাতির ছক। কিন্তু এবার আর সফল হয়নি দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে সাতজনের গ্যাংকেই গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নতুন মাহেশ জল পরিশোধন প্রকল্পের কাছে ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। স্থানীয় একটি পেট্রোলপাম্প সহ বেশ কয়েকটা দোকানে তাঁদের লুঠের ছক ছিল বলে দাবি তদন্তকারীদের। খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে একটি দেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০টি বোমা ও বেশ কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রিষড়ায় গুলিতে খুন হন আলাউদ্দিন শেখ নামে এক ব্যক্তি। মোটর বাইকে করে এসে ৩ দুষ্কৃতী তাঁকে গুলি করে পালায়। সেই ঘটনার সঙ্গে এই দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলেও অনুমান গোয়েন্দাদের। তবে শুধু রিষড়াই নয়, গত দু’মাসে শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেল-সহ একাধিক এলাকায় খুন এবং বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায়। ১ এপ্রিল ভরসন্ধ্যায় শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ আবাসনে বোমাবাজি হয়। গত ২৪ মার্চ কোন্নগরে ২ তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সকালে, দুই দুষ্কৃতীদলের বিবাদে গুলি-বোমায় উত্তপ্ত হয়ে ওঠে চুঁচুড়ার রবীন্দ্রনগর।  মৃত্যু হয় ১ জনের। ২০ মার্চ পুলিশ পরিচয় দিয়ে মাঝরাতে বাড়িতে ঢুকে, স্ত্রী ও মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে যুবক খুনের ঘটনা ঘটে ব্যান্ডেলে। বার বার খুন ও বোমাবাজির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল জেলা পুলিশ। বুধবার রাতে অস্ত্র-সহ সাত দুষ্কৃতীকে গ্রেফতার করায় কিছুটা হলেও মুখ রক্ষা হল তাদের।

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!

ভিডিও

Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget