এক্সপ্লোর

Covid-19 Vaccine: ৮০ বছরের ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ গোবরডাঙায়

করোনা সংক্রমণের জেরে মৃত্যু হার কমাতে ভ্যাকসিনেশনের গতি বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 

সমীরণ পাল, গোবরডাঙা: ৮০ বছরের ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন এবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙাতেও। ইতিমধ্যেই ৩০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ জনকে। এমনটাই জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

কখনও ভ্যাকসিন অন হুইল। কখনও আবার সুপার স্প্রেডারদের জন্য গণহারে টিকাকরণ। করোনা সংক্রমণের জেরে মৃত্যু হার কমাতে ভ্যাকসিনেশনের গতি বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 

সেই আবহে এবার  ৮০ ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভা। বুধবার এই পুর এলাকার প্রাক্তন কাউন্সিলর অতুলচন্দ্র দাস ও অবসরপ্রাপ্ত রেলকর্মী রবীন্দ্রনাথ রায়কে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। 

গোবরডাঙ্গা পুরসভা সূত্রে খবর, ৮০ ঊর্ধ্বদের পক্ষে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব নয়। তাই বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশনের পরিকল্পনা করা হয়েছে। মোট ৩০০ জন বয়স্ক নাগরিকের তালিকাও তৈরি করা হয়েছে। প্রতিদিন ৭০-৮০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 

২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি রাজ্যগুলিকে আর ভ্যাকসিন কিনতে হবে না বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

অন্যদিকে এদিন মেগা সেন্টারগুলিতে টিকাকরণ বন্ধ রেখেছে কলকাতা পুরসভা। রাজ্য ভ্যাকসিন না কেনায় সঙ্কট তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশনের মতো কর্মসূচি চালিয়ে যেতে পুরসভাগুলির হাতে থাকবে থাকবে তো পর্যাপ্ত টিকা? উঠছে প্রশ্ন। 

উল্লেখ্য, কলকাতাতে চালু হয়েছে ভ্যাকসিন অন রোড। আমরি হাসপাতাল ও কলকাতা পুলিশের উদ্যোগে এই কর্মসূচিতে গাড়ি নিয়ে এলেই মিলবে ভ্যাকসিন। আজ থেকে ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে শুরু হয়েছে ভ্যাকসিন অন রোড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ও আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া। এরপর কলকাতার বিভিন্ন জায়গায় এভাবেই চলবে টিকাদান। তবে ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget