এক্সপ্লোর

গোর্খাল্যান্ড’-এ কেন্দ্রীয় হস্তক্ষেপ, বিমল গুরুঙ্গের বাড়ির ঠিকানায় ত্রিপাক্ষিক বৈঠকের চিঠি

‘গোর্খাল্যান্ড’ ইস্যুতে এবার হস্তক্ষেপ কেন্দ্রের। এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৭ অক্টোবর নয়াদিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক৷

কলকাতা: ‘গোর্খাল্যান্ড’ ইস্যুতে এবার হস্তক্ষেপ কেন্দ্রের। এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৭ অক্টোবর নয়াদিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক৷ সূত্রের খবর,ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, জিটিএ-র প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসক ও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে আগামী ৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক৷ কারণ এর আগেও একবার কেন্দ্র জিটিএ নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক বাতিল হয়ে যায়৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির তত্ত্বাবধানে বৈঠক হবে। বুধবারের বৈঠকে রাজ্য সরকারের তরফে কেউ থাকবেন কিনা, সরকারি তরফে তা এখনও জানানো হয়নি। ২১-এর ভোটে মোদি সরকার ফের পাহাড় ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের। বিমল গুরুঙ্গের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছে কেন্দ্র। ৭ অক্টোবর সকাল ১১টায় ‘গোর্খাল্যান্ড’ ইস্যুতে বৈঠক হবে বলে সূত্রের খবর।  প্রসঙ্গত,জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটো পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পরই কেন্দ্রের কাছে গোর্খাল্যান্ডের দাবি জানান দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত৷ গোর্খাল্যান্ড না হলেও একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে গোর্খাল্যান্ড তৈরির বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গৌতম দেব বলেন, 'এর পিছনে ভোট রাজনীতিকেই দেখতে পাচ্ছে তৃণমূল ও বিনয় তামাংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা। ভোটের আগে বিভ্রান্ত করার চেষ্টা, মমতা যে পাহাড়ে উন্নয়ন, যে স্থিতাবস্থা এসেছে, এবং পাহাড়কে রাজ্য থেকে আলাদা করলেই মমতা আটকেছেন, ২০১৪-র আগেও একই উদ্যোগ, ওদের কাছে নির্বাচনই বড়, দেশ বড় নয়'। জিটিএ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা অনীক থাপা বলেছেন, 'এটা বিভ্রান্তি করতে বৈঠক ডাকা হয়েছে। প্রতি নির্বাচনের আগে পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করতে এটা করা হয়। রাজনৈতিক লেভেলে হওয়া উচিত ছিল। স্বরাষ্ট্র লেভেলে হলে কী লাভ হবে। লাদাখ, কাশ্মীর হয়েছে, এখানেও তো তাই হতে পারে। এখানে শুধু স্টানবাজি। যাব কি যাব না, পরে সিদ্ধান্ত।' যদিও কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা। সংগঠনের সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, 'কেন্দ্রের চিঠি পেয়েছি। সদর্থক পদক্ষেপ। আমাদের ২জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন।' যদিও বিজেপির দাবি, পাহাড় ভাগ না করেই সমস্যার সমাধানের পক্ষপাতী তারা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, 'গোর্খাল্যান্ড হবে না। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে থেকেই গোর্খা ভাই-বোনেদের কিভাবে রাজনৈতিক ক্ষমতা আরও দেওয়া যায় এবং রাজনৈতিকভাবে সমাধান বের করা যায় তার জন্য কেন্দ্র এ পদক্ষেপ নিয়েছে। গৌতম দেব নিজেই বিভ্রান্তি ছড়িয়েছেন তার নির্দেশেই পাহাড়ে পুলিশ কিভাবে অত্যাচার করেছে'।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget