এক্সপ্লোর

কালিম্পঙে ব্যবহৃত গ্রেনেড বিশেষ কায়দায় তৈরি, দাবি বিশেষজ্ঞদের

কালিম্পং: কালিম্পং থানা লক্ষ্য করে শনিবার রাতে যে গ্রেনেড ছোড়া হয়, তা নন ইলেকট্রিক্যাল ডিটোনেটর দিয়ে বিশেষ কায়দায় তৈরি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন। গোয়েন্দা সূত্রে দাবি, কালিম্পং থানায় হামলার জন্য ব্যবহৃত গ্রেনেডে ছিল নাইট্রোগ্লিসারিন জাতীয় বিস্ফোরক। স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয় লোহার টুকরো ও পাথর। কালিম্পং থানা লক্ষ্য করে ছোড়া হ্যান্ড গ্রেনেড ছিল পাইপ আকৃতির। তার বিস্ফোরণের তীব্রতা পৌঁছোয় ৪০ ফুট উচ্চতা পর্যন্ত। তদন্তকারীদের অনুমান, সকেট বোমা তৈরির পদ্ধতি অনুকরণে তৈরি এই গ্রেনেড, থানা লক্ষ্য করে ছুঁড়ে পালায় হামলাকারীরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ড গ্রেনেড অত্যন্ত মারাত্মক অস্ত্র। যেখানে বিস্ফোরণ ঘটে, তার আট গজের মধ্যে থাকা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। দার্জিলিংয়ের সুপার মার্কেটে যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, তাতেও নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধাতব কন্টেনার এবং নাইট্রোগ্লিসারিন দিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। বিস্ফোরণস্থল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে ৮ ফুট লম্বা তার ও ব্যাটারির অংশ। যা দেখে তদন্তকারীদের অনুমান, মাওবাদীদের কায়দায় দূরে বসে এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়! নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আইইডি এবং গ্রেনেড দু’ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্যই প্রশিক্ষণ প্রয়োজন। জোড়া বিস্ফোরণের ঘটনায় বিমল গুরুং সহ কয়েকজন মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিএ, এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হয়েছে। উল্টোদিকে মোর্চা আবার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। মোর্চার যুগ্ম সম্পাদক বিনয় তামাং বিবৃতিতে দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হোক। সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবাধানে এনআইএ-কে দিয়ে তদন্ত করে যারা এসব ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতারির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Brigade Rally : রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
PM Modi Rally: 'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget