এক্সপ্লোর

পাহাড়ে বড় নাশকতার ছক কষেছিল গুরুঙ্গ, উদ্ধার অস্ত্রশস্ত্র দেখে নিশ্চিত পুলিশ, আগামী সপ্তাহে যাচ্ছে ডিজি

কলকাতা ও দার্জিলিং: পাহাড়ে বড়সড় নাশকতা ঘটানোর ছক ছিল বিমল গুরুঙ্গ বাহিনীর। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার পর একপ্রকার নিশ্চিত পুলিশ। এদিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে পাহাড়ে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি। শুক্রবার সন্ধেয় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে কালিম্পং পুলিশ। যে বাড়ির ঘরে ঘরে লুকনো ছিল অস্ত্র ও বিস্ফোরক, পাওয়ার জেল এক্সপ্লোসিভ থেকে ডিটোনেটর, সিঙ্গল ব্যারেল বন্দুক থেকে দেশি পিস্তল, অসম্পূর্ণ পাইপ বোমা, শনিবার সেখানেই পৌঁছয় এবিপি আনন্দ। ওই বাড়ির মালিকের নাম সুমন ছেত্রী। পুলিশ সূত্রে দাবি, এই অস্ত্র ও বিস্ফোরকের সাহায্যেই কালিম্পং পুলিশের ওপর মরণ-কামড় দিতে চেয়েছিল কোণঠাসা গুরুঙ্গ বাহিনী! নাশকতার জন্য তারা টার্গেট করেছিল কালিম্পং থানা, পেডং আউটপোস্ট এবং ডেলো পার্ককে। গুরুঙ্গের উদ্দেশ্য ছিল, আইইডি ও আরডিএক্সের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে নিজের অস্তিত্ব জানান দেওয়া। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ-প্রশাসন। গুরুঙ্গ বাহিনীর লুকনো অস্ত্র ও বিস্ফোরক ভাণ্ডার এখন পুলিশের হেফাজতে। তদন্তকারীদের অনুমান, উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনের কাছ থেকেই এগুলি পেয়েছিল গুরুঙ্গ ব্রিগেড। বিজেপি অবশ্য এর নেপথ্যে ষড়যন্ত্র দেখছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, সব সাজানো অস্ত্র, কিছুই উদ্ধার হয়নি! পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, রোশন গিরি, বিমল গুরুঙ্গরা বলছে। ওদের কণ্ঠস্বর বিজেপিরই। যে ধিক্কার ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের বুদ্ধি লোপ পেয়েছে, যত কম বলা যায় ততই ভাল। শুক্রবার কালিম্পং থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, এই গাড়ি করেই অস্ত্র পাচার করত গুরুঙ্গ অনুগামীরা। সিটের তলায় ঝুড়ি, বস্তা, বাক্সে লুকনো থাকত অস্ত্র। পেডংয়ের জঙ্গল থেকে যে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে একজন মহিলা। পুলিশ সূত্রে দাবি, কারও যাতে সন্দেহ না হয়, সেজন্য বাজারের ব্যাগে করে ওই মহিলা বিভিন্ন জায়গায় অস্ত্র পাচার করতেন। ধৃতদের হেফাজতে নিয়ে বাকি অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। হন্যে হয়ে তারা খুঁজছে গুরুঙ্গের ডান হাত দাওয়া লেপচাকে। জিটিএ-র প্রাক্তন এই সদস্য-সহ ৭ জনের নামে ইউএপিএ-তে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Midnapore News: নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
Assembly Signature Controversy: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget