এক্সপ্লোর

North 24 Parganas News: হাড়োয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২১

হাড়োয়ায় তৃণমূল কর্মী খুনের নেপথ্যে ভেড়ির দখল নিয়ে গোষ্ঠীবিবাদের আভাস। অভিযোগ, তৃণমূল বুথ সভাপতি ভাস্কর দাসের বাড়ি থেকেই গুলি চালানো হয়। সেই গুলিতেই তৃণমূল কর্মী সন্ন্যাসী সর্দারের মৃত্যু হয়।

সমীরণ পাল, হাড়োয়া (উত্তর ২৪ পরগণা) : হাড়োয়ায় তৃণমূল কর্মী খুনের নেপথ্যে কী ভেড়ির দখল নিয়ে দলের গোষ্ঠীবিবাদ? স্থানীয়দের বক্তব্যে উঠে আসছে এমনই তথ্য। অভিযোগ, তৃণমূল বুথ সভাপতি ভাস্কর দাসের বাড়ি থেকেই গুলি চালানো হয়। সেই গুলিতেই তৃণমূল কর্মী সন্ন্যাসী সর্দারের মৃত্যু হয়। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মৃত্যু হয় বৃদ্ধা লক্ষ্মী মণ্ডলের। খুনের অভিযোগে বুথ সভাপতি-সহ ২১ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি ৫ জনের মধ্যে ২ জনের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শহিদ দিবসের দিনেই গতকাল প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল হাড়োয়া। চলেছিল গুলি। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের। গুরুতর আহত আরও অনেকে। গুরুতর আহত কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল আরজিকর মেডিক্যাল হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গুলি চলার ঘটনাস্থলেই লক্ষ্মীবালা মণ্ডল (৬২) মৃত্যু হয়। তৃণমূলের একদল সমর্থক গুলিতেই তাঁর মৃত্যুর অভিযোগ তুললেও পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অপর তৃণমূল সমর্থক সন্ন্যাসী সর্দার (২৮) ঘটনাস্থলেই বুকে গুলি লাগে। তাঁকে হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে চলে এলে জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল শহিদ দিবস পালনের অনুষ্ঠান যাতে সমর্থকরা দেখতে পারেন, তার জন্য ব্যবস্থা করেছিলেন তৃণমূল নেতা তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার পর যখন ঘাসফুল সমর্থকরা বাড়ি ফিরছিলেন তখনই তাদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাপস রায়ের অনুগামীদের অভিযোগ, তৃণমূল নেতা যজ্ঞেশ্বর প্রামাণিকের বাড়ি থেকে বাড়ি ফেরত তাদের সমর্থকদের দিকে ছোড়া হয় প্রায় ১০-১২ রাউন্ড গুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget