এক্সপ্লোর

বিজেপির যুব মোর্চার মিছিল নিয়ে ফের ধাক্কা সরকারের, ডিভিশন বেঞ্চে বহাল সিঙ্গল বেঞ্চের নির্দেশ

কলকাতা:  বুধবারের পুনরাবৃত্তি বৃহস্পতিবারেও! বিজেপির যুব সংগঠনের মিছিল নিয়ে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার পুলিশের আপত্তি উড়িয়ে শর্তসাপেক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার ‘প্রতিরোধ সঙ্কল্প অভিযানে অনুমতি দেন বিচারপতি দেবাংশু বসাক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে,  এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রথম পর্যায়ের শুনানিতে বিচারপতিদের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, ‍রাজ্য সরকার দাবি করছে ভারতীয় জনতা যুব মোর্চা স্বীকৃত সংগঠন নয়। যদি সেটাই হয়, তাহলে মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। এরপর দুপুর ২টোয় ফের শুনানি শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবী বলেন, গঙ্গাসাগর মেলা চলছে। প্রশাসন ব্যস্ত রয়েছে। সে কারণেই এই মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। একথা শুনে তীব্র ক্ষোভপ্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বলেন, গঙ্গাসাগর মেলার কারণ দেখিয়ে যদি আপনারা মিছিলের অনুমতি না দেন, তাহলে কি গোটা পশ্চিমবঙ্গ অসুরক্ষিত রয়েছে বলে মনে করব? মামলাকারীদের আইনজীবী জানান, যে কোনও শর্ত মানতে তাঁরা তৈরি। এরপরই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয় আদালত। আদালত জানিয়েছে, স্পেশাল অফিসার মিছিলের আগাগোড়া থাকবেন। যে যে জেলার ওপর দিয়ে মিছিল যাবে, সংশ্লিষ্ট জেলাশাসক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করবেন, যিনি স্পেশাল অফিসারের সঙ্গে সমন্বয় সাধনের কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার, ডিএসপি পদমর্যাদার একজন অফিসার নিয়োগ করবেন। যাঁরা স্পেশাল অফিসারের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। মিছিলের কারণে গণ্ডগোল হচ্ছে বলে মনে করলে, তৎক্ষণাত হস্তক্ষেপ করবেন স্পেশাল অফিসার। পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে মিছিল বন্ধ করে দিতে পারেন তিনি। বর্ধমান থেকে বীরভূম হয়ে বিজেপির যুব সংগঠনের একটি মিছিল শান্তিপুর আসার কথা ছিল। শুধুমাত্র এই রুটের মিছিলটি বাতিল করেছে হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget