এক্সপ্লোর

মহেশতলায় উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরির কাঁচামাল

সোমবারের পর মঙ্গলবার, ভোটের মুখে পরপর দু’দিন দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক।

কলকাতা: মহেশতলার বড়কনতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির কাঁচামাল উদ্ধার করল পুলিশ। বাড়ির মালিককে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সোমবারের পর মঙ্গলবার, ভোটের মুখে পরপর দু’দিন দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বড়কনতলা এলাকায় তরুণ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালায় DSP ইন্ডাস্ট্রিয়াল মিতুন দে এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্ত তরুণ দাসের বাড়িতে ঢুকে দেখা যায় সেখানে একের পর এক ড্রাম ও বস্তায় মজুত রয়েছে শক্তিশালী বিস্ফোরক তৈরির কাঁচামাল যার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর,ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

৯০০ কেজি নাইট্রেট গ্রুপের সাদা পাউডার 
৪৮০ কেজি রুপোলি পাউডার বা বারুদ  
১২৫০ কেজি সোডা 
১০ কেজি বেরিয়াম কার্বনেট

বুধবার বাড়ির মালিক অভিযুক্ত তরুণ দাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইন ও বেআইনি বিস্ফোরক মজুত রাখার আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার খালপাড়ে অভিযান চালিয়ে একটি বস্তার মধ্যে থেকে ১৩টি তাজা বোমা উদ্ধার হয়। রবিবার রাতেও ওই এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার করে পুলিশ।

এমনিতেই ভোটের আবহে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণা। একাধিক রাজনৈতিক সংঘর্ষে বারবার রণক্ষেত্র হয়েছে জেলার একাধিক স্থান। বুধবারও ভাঙড়, বারুইপুরের মতো জায়গায় রাজনৈতিক সংঘর্ষে অনেককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করতে হয়েছে হাসপাতালে। এই অবস্থায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির কাঁচামাল উদ্ধার হওয়া ঘিরে চিন্তার ভাঁজ সবমহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget