এক্সপ্লোর

Heavy Pre Monsoon Rain: ডুলুং নদীর জলস্তর বেড়ে বিচ্ছিন্ন ঝাড়গ্রামের জাম্বনি, মানিকপাড়া এলাকার ২০-২৫টি গ্রাম

বর্ষা আসতেই ফিরল ফি বছরের দুর্ভোগের চেনা ছবি

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : টানা বৃষ্টিতে ডুলুং নদীর জলস্তর বেড়ে গিয়ে বিপত্তি।  প্লাবিত কজওয়ে। তার জেরে ঝাড়গ্রাম সদরের সঙ্গে জাম্বনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন। মানিকপাড়া এলাকার ২০/২৫ টি গ্রামও বিচ্ছিন্ন। সব জায়গাতেই কার্যত এক কোমর জল দাঁড়িয়ে। আর যার জেরে স্বাস্থ্য পরিষেবা থেকে দৈনন্দিন কাজকর্ম সবকিছু নিয়েই চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। 

বর্ষা আসতেই ফিরল ফি বছরের দুর্ভোগের চেনা ছবি। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকে কজওয়ে ছাপিয়ে উপচে পড়ছে ডুলুং নদীর জল। একই অবস্থা মানিকপাড়া, সরডিহাতেও। কজওয়ের একপ্রান্তে জেলা সদর ঝাড়গ্রাম। আরেক প্রান্তে জাম্বনি ব্লক। ডুলুংয়ের জল বেড়ে গিয়ে দুই এলাকার মধ্যে যোগাযোগ এখন বিচ্ছিন্ন। 

চিল্কিগড়ে কনকদুর্গা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা ডুলুং নদী জাম্বনি ব্লককে দুভাগে ভাগ করেছে। কজওয়ে প্লাবিত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। জাম্বনি থেকে রোগীদের নিকটবর্তী চিল্কিগড় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ১৪ কিলোমিটার পথ ঘুরে রোগী নিয়ে যেতে হচ্ছে ঝাড়গ্রাম হাসপাতালে।  একই ভাবে গিধনিতে কেউ অসুস্থ হলে, প্রায় ২০ কিলোমিটার ঘুরপথে তাঁকে নিয়ে যেতে হবে ঝাড়গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী সেতুর জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। এবিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য, সেতুর দাবি দীর্ঘদিনের। অনেক বড় কাজ। প্রায় দু’কোটি টাকার বাজেট। মাটি পরীক্ষা হয়েছে। পূর্ত দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। শুধু মেডিক্যাল এমার্জেন্সি নয়, বিডিও বা পঞ্চায়েত অফিসেও কাজ নিয়ে যেতে পারছেন না স্থানীয়রা। এদিকে আবহাওয়ার  পূর্বাভাস, এই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। জল কখন নামবে, এখন সেদিকেই চেয়ে কজওয়ের দুপারের বাসিন্দারা। 

এদিকে, সরডিহার রেলের আন্ডারপাস তৈরিতে পরিকল্পনার গলদের জেরে তাদের ভুগতে হচ্ছে বলে দাবি সেখানকার স্থানীয়দের। এই আন্ডারপাসটিই সরডিহা ও জাতীয় সড়কের সঙ্গে মানিকপাড়ার ২০-২৫টি গ্রামের একমাত্র সংযোগস্থল। গ্রামবাসীদের অভিযোগ, ফ্লাইওভারের বদলে আন্ডারপাস করাতেই সেখানে এসে জল জমা হয়। স্থানীয়রা প্রত্যাশায়, কবে এই ফি বছরের বিপত্তি থেকে নিষ্কৃতি মিলবে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget