এক্সপ্লোর

সব্জি থেকে মাছ, অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতা: অগ্নিমূল্য বাজার। সব্জি থেকে মাছ। যাই ছুঁচ্ছেন, তাতেই লাগছে ছ্যাঁকা। ভুগচ্ছে সেই মধ্যবিত্ত! বন্যায় ফসল নষ্টের জেরেই কি বাজার আগুন? নাকি মূল্যবৃদ্ধির নেপথ্যে ফঁড়ে-রাজ? প্রশ্ন ক্রেতাদের। কারণ, পাইকারি আর খুচরো বাজারের তফাত দেখলে রীতিমতো পিলে চমকে যাওয়ার জোগাড়। পাইকারি বাজারে বেগুনের দাম যেখানে ৪০ টাকা, কলকাতার খুচরো বাজারে সেই দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি। ৪০টাকা কেজি দরে পাইকারি বাজারো বিকোচ্ছে ঢ্যাঁড়শ। আর খুচরো বাজারে দর ৫০ থেকে ৬০ টাকা। পাইকারি হারে উচ্ছের দাম ৪৫ টাকা কেজি, সেখানে খুচরো বাজারে এক কেজি উচ্ছের দর ৬০-৭০ টাকা। পাইকারি বাজারে লাউয়ের দর ২০ টাকা কেজি। আর শহরের খুচরো বাজারে তার দাম ৩০ থেকে ৪০ টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, ফড়ে রাজের দাপটেই পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে দামের এতটা ফারাক। শহরের সবজি বিক্রেতারাও বলছেন, বর্ষা নয়, পাইকারি বাজার চড়া হওয়াতেই খুচরো বাজারে আগুন। এমনকী বর্ধমান ও হুগলিতে যেখানে জলের তলায় চলে গিয়েছিল বহু চাষের জমি, সেই সব জায়গার সঙ্গে কলকাতার খুচরো বাজারের সবজির দামে বিস্তর ফারাক। বর্ধমানে বেগুন ৪০ টাকা কেজি, হুগলিতে ৩০ টাকা কেজি অথচ কলকাতায় ৫০-৬০ টাকা কেজি। বর্ধমানে  ঢ্যাঁড়শ ৪০ টাকা কেজি, হুগলিতে ৩০ টাকা অথচ কলকাতায় ৫০-৬০ টাকা কেজি। বর্ধমানে উচ্ছে ৫০ টাকা, হুগলিতে ৪৫ কিন্তু,  কলকাতায় ৬০-৭০ টাকা। বর্ধমান ও হুগলিতে ২০ টাকা কেজি লাউ আর কলকাতায় ৩০-৪০ টাকা কেজি। অনেকেরই প্রশ্ন, তাহলে কি টানা বৃষ্টির জেরে সব্জির বাজার আগুন এমনটা নয়, আসল কারণ সেই ফড়ে-রাজ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget