এক্সপ্লোর

মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক, ময়নাগুড়িকাণ্ডের জেরে সতর্ক সংসদ, জোর প্রশ্ন-নিরাপত্তায়

কলকাতা: মাধ্যমিক শেষ, মঙ্গলবার শুরু উচ্চমাধ্যমিক। ময়নাগুড়িকাণ্ডের জেরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার পাশাপাশি, প্রশ্নপত্র নিয়ে চূড়ান্ত সতর্কতা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দেড়শোটি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক। প্রশ্নপত্র কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছে, পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখবেন তিনি। পরীক্ষাকেন্দ্রের প্রতিটি হলে থাকবেন ৩ জন পরিদর্শক। যাঁদের মধ্যে একজনের কাজই হবে মোবাইল ফোনে নজরদারি করা। ভ্যেনু সুপারভাইজার বা স্কুলের প্রধান শিক্ষক ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু তাই নয়, এবারই প্রথম প্রধান শিক্ষকদের জন্য পরীক্ষার সুরক্ষা সংক্রান্ত ফর্ম পাঠানো হচ্ছে সংসদ থেকে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী অনিয়ম করলে বা পরীক্ষার মধ্যে কোনও অঘটন ঘটলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংসদে পাঠাবেন প্রধান শিক্ষক। প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রেও আলাদা ফর্ম পাঠাচ্ছে সংসদ। ফর্মে লিপিবদ্ধ করতে হবে, কে, কখন, প্রশ্নপত্রের প্যাকেট খুললেন? কোন শিক্ষক, ক’টি প্রশ্নপত্র নিয়ে হলে গেলেন? থাকছে নির্দিষ্ট ‘আর এ’ ফর্ম্যাটও। ৫টি নির্দিষ্ট কারণ-- পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করলে, টোকাটুকি বা শিক্ষক-শিক্ষিকাকে নিগ্রহ করলে, পরীক্ষাকেন্দ্র ভাঙচুর বা খাতা নিয়ে বাড়ি নিয়ে চলে গেলে-- অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওই ফর্ম পূরণ করে পাঠাতে হবে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ২৯। গত বছরের থেকে পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ৫৭ হাজার ৫৩৪ জন বেশি। এবার প্রথম উচ্চমাধ্যমিকের প্রশ্ন হচ্ছে হিন্দিতেও। উচ্চমাধ্যমিকের সঙ্গে একই দিনে শুরু হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে একাদশের বার্ষিক পরীক্ষা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget