এক্সপ্লোর

Hooghly: খানাকুলে ফ্লাড-শেল্টারই জলবন্দি, স্কুলে তৈরি অস্থায়ী ত্রাণশিবিরের একতলাও ডুবে, সঙ্কটে দুর্গতরা

রাজ্যের বন্যা মানচিত্রে হুগলির খানাকুল বরাবরই ভুক্তভোগী...

ব্রতদীপ ভট্টাচার্য, খানাকুল: বন্যা পরিস্থিতি তৈরি হলে যেখানে গিয়ে আশ্রয় নেওয়ার কথা, জলের তলায় সেই আশ্রয়স্থলই। হুগলির খানাকুলের মারোখান পঞ্চায়েতের হানুয়ারে গোটা ফ্লাড-শেল্টারটাই জলবন্দি হয়ে পড়েছে। 

ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে মারোখানের ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছে মাত্র পাঁচটি পরিবার। তার মধ্যে একটি পরিবারের দুই শিশু অসুস্থ। কিন্তু জলবন্দি হয়ে থাকায়, চিকিৎসার জন্য সন্তানকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। 

জেলা প্রশাসন সূত্রে খবর, বন্যা পরিস্থিতির শিকার হয়েছেন ৭৮ হাজার ৩২৭ জন মানুষ। উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৯ হাজার ৬২৮ জনকে। তবে, সেখানকার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।

হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, খানাকুলে পুরোদস্তুর  ফ্লাড শেল্টার রয়েছে ৩টি পঞ্চায়েতে। তার বাইরে বিভিন্ন স্কুলে ফ্লাড শেল্টার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদ সদস্য মুন্সি নজবুল করিম বলেন, আমাদের সরকারি ফ্লাড শেল্টার জলের তলায়। এই পরিস্থিতিতে স্কুলে রাখছি।

কিন্তু খানাকুলে স্কুলে গড়ে ওঠা সব ত্রাণশিবিরেও আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতি নেই। একাধিক এলাকায় আস্ত স্কুলবাড়ির বেশিরভাগ অংশই ডুবে রয়েছে জলে। আর এবার তো কথাই নেই। জলবন্দি পরিবারকে উদ্ধার করতে এয়ারলিফ্ট করেছে বায়ুসেনা।

বৃহস্পতিবার বৃষ্টি কমলেও খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়।  তার সঙ্গে খাবার ও পানীয় জলের হাহাকার তো রয়েইছে। এই দুঃস্বপ্নের মধ্যেই যেন ক্ষীণ আশার আলো দেখলেন খানাকুলের মানুষ। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বিলি করা হয় শুকনো খাবার ও পানীয় জল।

সিভিল ডিফেন্সের জওয়ানরা পৌঁছে দেন ত্রাণ। একগলা জলে দাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করতে দেখা গেল দুর্গত মানুষজনকে। তাঁদের দাবি, ৫ দিন পর মিলেছে ত্রাণ। 

যদিও ত্রাণ দিতে দেরি হওয়ার অভিযোগ উড়িয়ে খানাকুল ২নং ব্লকের বিডিও-র দাবি, পঞ্চায়েতের তরফে সমস্ত দুর্গত এলাকায় আগেই ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলাদা করে স্থানীয় প্রশাসনের তরফে এলাকায় ফের ত্রাণ দেওয়া হল।

রাজ্যের বন্যা মানচিত্রে হুগলির খানাকুল বরাবরই ভুক্তভোগী। ফি বছর দুর্বিষহ জলযন্ত্রণা পোহাতে হয় আরামবাগ মহকুমার অন্তর্গত এই গ্রামের বাসিন্দাদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget