এক্সপ্লোর

Howrah Shootout: TMC নেতা শ্যুটআউটের পর রণক্ষেত্র শালিমার, এখনও থমথমে এলাকা, গ্রেফতার ৩, আটক ৩

খুনের পরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আগুন লাগানো হল বাইকে। ভাঙচুর করা হল বাস ও দোকান! প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বিকেলে শালিমার স্টেশনের সামনে দিয়ে এক সঙ্গীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি ধর্মেন্দ্র। রাস্তায় তাঁদের লক্ষ করে গুলি চালায় বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী।

হাওড়া:  শালিমারে যুব তৃণমূল নেতাকে খুনের পর আজও থমথমে এলাকা। বি গার্ডেন গেট এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট। কয়েকটি রুটের বাস পরিষেবা বন্ধ রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বি-গার্ডেন পুলিশ। তারা দুজনই বিহারে পালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পূর্ব বর্ধমানের মেমারি থেকে পাকড়াও করা হয়। আটক আরও ৩। মঙ্গলবার  বিকেলে শালিমার স্টেশনের সামনে দিয়ে বাইকে চড়ে যাওয়ার সময়, গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা। খুব সামনে থেকে মাথায় গুলি করে খুন করা হল যুব তৃণমূল নেতাকে। মৃত যুব তৃণমূল নেতার নাম ধর্মেন্দ্র সিংহ। বাড়ি শালিমার কয়লা ডিপো এলাকায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুলিতে জখম যুব তৃণমূল নেতার সঙ্গীও। যুব তৃণমূল নেতার খুনের  কারণ ঘিরে এখনও ধোঁয়াশা অব্যাহত। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহ। কয়েকবছর আগে একটি খুনের মামলায় গ্রেফতারও হন তিনি। সেই পুরনো বিবাদের জেরেই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। খুনের পরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আগুন লাগানো হল বাইকে। ভাঙচুর করা হল বাস ও দোকান! প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বিকেলে শালিমার স্টেশনের সামনে দিয়ে এক সঙ্গীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি ধর্মেন্দ্র। রাস্তায় তাঁদের লক্ষ করে গুলি চালায় বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী। গুলি লাগে ধর্মেন্দ্র মাথায়। ধর্মেন্দ্রর সঙ্গীর পিঠে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে আন্দুল রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। কলেজ ঘাট রোডে তিনটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তার ধারের দোকান ও ২টি বাসে ভাঙচুর করা হয়। হামলাকারীর সন্দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ফ্ল্যাটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ভিকি সিংহ। তার ফ্ল্যাটে আগুন ধরিয়ে দেওয়া হয় মঙ্গলবার বিকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিগার্ডেন ও শিবপুর থানার পুলিশ। নামানো হয় র‍্যাফ। নিহত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, ''আমাদের সহকর্মী মারা গেছে, বিরোধীদের হাত থাকতে পারে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না'' খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। খুনের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'আপনাদের ভুগতে হবে', পার্ক সার্কাসের ঘটনা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
'আপনাদের ভুগতে হবে', পার্ক সার্কাসের ঘটনা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari : 'নিজের বুথে জিততে পারেন না, আপনার রাজনৈতিক দিন শেষ', মমতাকে নিশানা শুভেন্দুর
'নিজের বুথে জিততে পারেন না, আপনার রাজনৈতিক দিন শেষ', মমতাকে নিশানা শুভেন্দুর
Janatar Darbar : কথা মতোই কাজ, জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রীর; কোথায় শুনলেন মানুষের অভাব-অভিযোগ ?
কথা মতোই কাজ, জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রীর; কোথায় শুনলেন মানুষের অভাব-অভিযোগ ?
TMC Councillor Arrested : মাথাভাঙায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বললেন 'নতুন সরকারের উপহার পেলাম'
মাথাভাঙায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বললেন 'নতুন সরকারের উপহার পেলাম'

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget