এক্সপ্লোর

আরামবাগে মারে মাথা ফাটল সিপিএম কর্মীর, চাঁপদানিতে জলযোগের ব্যবস্থা তৃণমূলের

হুগলি: # আরামবাগে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সিপিএম কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আজ সকালে পুইন প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাচ্ছিলেন ওই সিপিএম কর্মী। বাড়ি থেকে বেরোতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় ওই সিপিএম কর্মীকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে শাসক দলের প্রতিক্রিয়া মেলেনি। # পাণ্ডুয়া কেন্দ্রের অন্তর্গত শশীভূষণ হাইস্কুল ও সুলতানিয়া হাই মাদ্রাসা বুথে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থী রহিম নবির বিরুদ্ধে। # খানাকুল বিধানসভার মোক্তাবগ্রামের ৩৮ নম্বর বুথে ৫০ জন মহিলা ভোটারকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ৮০ বছরের এক মহিলা ভোটারকেও ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল। # বীরভূমের ছায়া চাঁপদানিতে। শ্রীরামপুর বেল্টিং বাজারে তৃণমূলের ক্যাম্প অফিসে ভোটারদের জন্য গুড়-বাতাসা সহযোগে জলযোগের ব্যবস্থা। তৃণমূলকর্মীর বক্তব্য, এ হল প্রাণের গুড়-বাতাসা! # গোঘাটের বরাশোলে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারককে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ছাপ্পা ভোট দেওয়ার জন্য জডো হয় তৃণমূলকর্মীরা। কেন্দ্রীয় বাহিনী তাড়া করলে উত্তেজনা তৈরি হয়। ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘটনাস্থলে গেলে, তাঁর ওপর তৃণমূলকর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় ৫ তৃণমূলকর্মীকে আটক করেছে পুলি # হরিপালের কৃষ্ণবল্লমবাটির ৯০ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। # খানাকুল বিধানসভা কেন্দ্রের ঘোষপুরের ৪০ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্টকে হুমকি, বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget