এক্সপ্লোর

পাহাড় বনধ: বিজনবাড়িতে মোর্চার তাণ্ডব, বিডিও অফিসে আগুন, গ্রেফতার ১০

দার্জিলিং: বনধের শুরুতেই দার্জিলিঙের বিজনবাড়িতে বিডিও অফিসে তাণ্ডব চালাল গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থকরা। ১০ মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে কয়েকজন মোর্চা সমর্থক এসে বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয়। পাশেই দমকল কেন্দ্র থাকায় ছুটে আসেন দমকলকর্মীরা। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। মোর্চা কর্মী-সমর্থকরা বন্ধ করে দেয় সুকনা গ্রাম পঞ্চায়েতের অফিস। পরে পুলিশ গিয়ে অফিস খুলে দেয়। স্কুলে বাংলা পড়ানো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বনধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা। বনধের আওতায় রয়েছে সমস্ত সরকারি অফিস ও ব্যাঙ্ক। সকাল থেকে সরকারি অফিসগুলির সামনে পিকেটিং করার কথা রয়েছে মোর্চা সমর্থকদের। হোটেল, পরিবহণ, স্কুল-কলেজ, দোকানপাটকে অবশ্য বনধের আওতার বাইরে রাখা হয়েছে। সোম ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাঙ্কও। বনধের জেরে সকাল থেকেই বন্ধ টয় ট্রেন পরিষেবা। কার্শিয়ং থেকে প্রতিদিন সকাল ৭টায় শুরু হয় টয় ট্রেনের যাত্রা। আজ টিকিট কাউন্টার বন্ধ। ফিরে আসছেন পর্যটকরা। স্টেশন চত্বরে লাগানো মোর্চার পতাকা। এর আগে মোর্চার আন্দোলনের জেরে ৮ ও ৯ জুনও বন্ধ হয়ে যায় টয় ট্রেন চলাচল। সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে। সরকারের আশ্বাস, সব ধরনের পরিষেবা যাতে সচল থাকে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। হামলা এড়াতে পুলিশকর্মীদের জন্য হেলমেট ও বিশেষ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, সকালে দার্জিলিং মেলে শিয়ালদায় পৌঁছেছেন পর্যটকরা। এবারের বেড়ানোর অভিজ্ঞতা সুখকর নয়। মোর্চার ডাকা বনধের জেরে অধিকাংশ পর্যটকই ফিরে আসতে বাধ্য হয়েছেন। কেউ কেউ হোটেল ছেড়ে বের হতেই পারেননি। ফলে বাতিল হয়েছে বেড়ানোর প্ল্যান। কলকাতায় পৌঁছে এমনই অভিজ্ঞতার কথা জানালেন পর্যটকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget