এক্সপ্লোর

কূটনীতিবিদদের হেনস্থা: আলোচনার মাধ্যমে বিতর্ক মেটানোর বিষয়ে সম্মতি ভারত-পাকিস্তানের

নয়াদিল্লি: কূটনীতিবিদদের হেনস্থার অভিযোগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হল ভারত ও পাকিস্তান। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৯৯২ সালে স্বাক্ষরিত হওয়া কূটনীতিবিদ ও দূতাবাসের কর্মীদের প্রতি আচরণবিধি সংক্রান্ত চুক্তি অনুসারেই কূটনীতিবিদ ও দূতাবাস চত্বর সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান।’ পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও একইরকম বিবৃতি দেওয়া হয়েছে। যদিও কবে এবং কোথায় এ বিষয়ে চুক্তি হয়েছে, সেটা জানানো হয়নি। সম্প্রতি ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে কূটনীতিবিদদের হেনস্থা, নজরদারি, ফোন লাইন কেটে দেওয়ার অভিযোগ করছিল। এ মাসের গোড়ায় ভারত দাবি করে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের আধিকারিক ও কর্মীদের হেনস্থা করা হচ্ছে। তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে। পাকিস্তানে ভারতের কূটনীতিবিদদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাকিস্তান পাল্টা দাবি করে, ৭ মার্চ থেকে অন্তত ২৬ বার ভারতে থাকা তাদের কূটনীতিবিদদের হেনস্থা করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। ভারতে মোতায়েন পাক হাই কমিশনার সোহেল মাহমুদকে এ বিষয়ে আলোচনার জন্য ইসলামাবাদে ডেকে পাঠানো হয়। তিনি অবশ্য এ মাসের ২২ তারিখ নয়াদিল্লি ফিরে আসেন। শুক্রবার দু’দেশের বিদেশমন্ত্রকের বিবৃতির পর এই বিতর্ক মিটে যাবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..

ভিডিও

Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি
Agnimitra Paul :
Abhishek Banerjee: এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয়, ফের চাপে অভিষেক?
NEET Paper Leak Controversy: NEET ইস্যুতে ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget