এক্সপ্লোর

TMC: দায়িত্ব নেওয়ার আগেই পুরপ্রশাসকমণ্ডলী থেকে পদত্যাগ ৩ জনের, আলিপুরদুয়ারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Woes related to inner conflict for TMC. | আগামী দিনে দলে থাকব কিনা সেটা পরে বলব। ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রাক্তন পুরপ্রধানের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দায়িত্ব নেওয়ার আগেই পুরপ্রশাসকমণ্ডলী থেকে পদত্যাগ ৩ জনের। আলিপুরদুয়ারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী দিনে দলে থাকব কিনা সেটা পরে বলব। ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রাক্তন পুরপ্রধানের। লোকসভা ভোটে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। ২১-এর হাইভোল্টেজ নির্বাচনের আগে আলিপুরদুয়ারে তৃণমূলের মাথাব্যথা দলীয় কোন্দল। আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক পদ নিয়ে অসন্তোষ এমন পর্যায়ে যে ঘোষণার পরেই ইস্তফা দিলেন নতুন প্রশাসক কমিটির ৩ সদস্য। শনিবার আলিপুরদুয়ার পুরসভা প্রশাসক হিসাবে দায়িত্ব নেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামীর ঘনিষ্ঠ বলে পরিচিত মিহির দত্ত। এরপরই কমিটিতে থাকা ৩ জন, রুমা চট্টোপাধ্যায়, বহ্নি সাহা ও রানা চক্রবর্তী পদত্যাগ করেন। আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রীরাজেশ জানিয়েছেন, ‘৫ জনের প্রশাসকমণ্ডলীর তালিকা রয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ইস্তফা দিয়েছেন। বাকি ২ জনের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হল। আশা করছি সকলের সহযোগিতায় প্রশাসন ভালভাবে চলবে।’ সূত্রের খবর, পদত্যাগী ৩ বিদায়ী কাউন্সিলর, তৃণমূলের শহর সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত। দীপ্ত চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়নি বলেই ৩ জন পদ ছেড়েছেন বলে সূত্রের দাবি। পদত্যাগীদের কারও প্রতিক্রিয়া মেলেনি। তবে চড়া সুর শহর তৃণমূলের সভাপতির গলায়। প্রাক্তন পুরপ্রধান এবং আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস শহর সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমি ভিক্ষার পাত্র নই। আমি কারও দয়ায় চলি না। আগামীদিনে তৃণমূল দল কতটা করব সেটা পরেই জানাব। পুরপ্রশাসক নিয়োগের ক্ষেত্রে আমার মতামত নেওয়া তো দূরের কথা সবই জেলা সভাপতি নিজে ঠিক করেছেন।’ পুরসভায় প্রশাসক বসানো নিয়ে এই টানাপোড়েন ঘিরে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা। আলিপুরদুয়ারের বিজেপি সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলালের অভিযোগ, ‘বিধানসভা ভোটের আগে দলতন্ত্র কায়েম করা হল। নিজেদের পেটোয়া লোকদের বসানো হচ্ছে। কাটমানি খাওয়ার পরিকল্পনা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বেরিয়ে আসছে।’ পাল্টা তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, ‘এটা মুখ্যমন্ত্রীর দফতরের সিদ্ধান্ত। এখানে তৃণমূল জেলা সভাপতির কোনও মতামত নেই।’ সবমিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে আলিপুরদুয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget