এক্সপ্লোর

Jalpaiguri BJP: জলপাইগুড়িতে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাতেই হার, অভিযোগ দলের প্রার্থীর

দলের বিরুদ্ধে মুখ খুললেন বিধানসভা ভোটে  জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘বিজেপির নেতৃত্বই পরিকল্পনা করে হারিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে তৃণমূলের কাছে দলকে বিক্রি করেছে নেতৃত্ব।’ 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্যে। বিধানসভা ভোটে শোচনীয় হারের জন্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগে সরব হলেন দলের পরাজিত প্রার্থী। তাঁর অভিযোগে সুর মেলালেন বিজেপির যুব সংগঠনের নেতা। সব দেখেও চুপ বিজেপির জেলা সভাপতি। 
দলের বিরুদ্ধে মুখ খুললেন বিধানসভা ভোটে  জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘বিজেপির নেতৃত্বই পরিকল্পনা করে হারিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে তৃণমূলের কাছে দলকে বিক্রি করেছে নেতৃত্ব।’ 
অন্যদিকে, জলপাইগুড়ি টাউন মণ্ডলের   যুব মোর্চার সভাপতি বিজয় সরকারও মুখ খুলেছেন। তিনি বলেছেন,  ‘এই বেনোজলদের বের না করলে কাজ করব না।’
এতদিন ছাইচাপা আগুনের মতো ধিকধিক করে জ্বলছিল বিজেপির অন্দরমহলের ক্ষোভ। বিধানসভা ভোটের ফল ঘোষণার দেড় মাসের মাথায় তা সামনে চলে এল।জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীর অভিযোগ, দলের জেলা নেতৃত্বের  একাংশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে হারিয়েছে। তাঁর অভিযোগ,বিজেপির নেতৃত্বই পরিকল্পনা করে হারিয়ে‍ছে আমাকে। রাতের অন্ধকারে তৃণমূলের কাছে দলকে বিক্রি করে দিয়েছে নেতৃত্ব।এই দলের জন্য কে লড়বে? ঘুঘুর বাসা। ২০২৪ এ আত্মত্যাগ সব বৃথা হয়ে যাবে। কাউন্টিং হলেও নেক্সাস হয়েছে। এদের চিনি। রাজ্য ও কেন্দ্রকে বলেছি ব্যবস্থা নিতে।
অন্তর্ঘাতের অভিযোগ শোনা গিয়েছে দলের যুব সংগঠনের নেতার মুখেও।  বিজয় সরকার বলেছেন, যে কর্মীরা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিল, সদর বিধানসভাকে হারিয়ে দিল শুধুমাত্র অন্তর্ঘাতে। বেনোজলদের না বার করলে আগামীতে লোকসভা ভোটে কেন দল করব? আমরা পার্টি অফিস যাচ্ছি না এবং কোনো রকম কাজকর্মে থাকছি না। 
লোকসভা ভোটের মতো দুরন্ত ফল না হলেও, বিধানসভা ভোটে জলপাইগুড়িতে বিজেপির ফল খারাপ বলা যায় না।জেলার ৭টি বিধানসভার মধ্যে ৪টি আসনে জয়ী হয়েছে তারা।২০১৮ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌজিৎ সিংহ। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মার কাছে পরাজিত হন তিনি। তারপরই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব সৌজিৎ। এ বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করব না। 
এই ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget