এক্সপ্লোর

পশ্চিমবঙ্গও কি টার্গেট ছিল জামাত জঙ্গিদের? উঠেছে প্রশ্ন

কলকাতা: এবার কি এ রাজ্যকে টার্গেট করেছিল বাংলাদেশি জঙ্গিরা? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫ জামাত জঙ্গির গ্রেফতার উসকে দিয়েছে এই প্রশ্ন। যদিও কলকাতা পুলিশের এসটিএফের দাবি, এ রাজ্য নয়, জঙ্গিদের লক্ষ্য ছিল উত্তর পূর্ব  ও দক্ষিণ ভারত। কিন্তু কীভাবে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ জামাত জঙ্গি? দিনকয়েক আগে জাল নোটকাণ্ডে অসমের কাছাড় থেকে জাবিরুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। পরে গোয়েন্দারা জানতে পারেন ধৃত জাবিরুলই জাহিদুল ইসলাম, খাগড়াগড়কাণ্ডে অন্যতম অভিযুক্ত। তার কাছ থেকে মেলে খাগড়াগড়ের ঘটনার বেশ কিছু সূত্র। অসমের ধুবড়ি থেকে কলকাতা আসার পথে, রবিবার কোচবিহার স্টেশন থেকে গ্রেফতার করা হয় আবুল কালাম ওরফে আব্দুল কালামকে। এরপর একে একে গ্রেফতার বাকিরা। বনগাঁর বাগদা রোড থেকে ধরা পড়ে আনোয়ার হুসেন ফারুখ ওরফে ইনাম। বাংলাদেশের জামালপুরের বাসিন্দা ইনাম এরাজ্যে জামাত উল মুজাহিদিনের প্রধান বলে পুলিশের দাবি। তার সঙ্গেই গ্রেফতার হয় জামালপুরের আরেক বাসিন্দা রুবেল ওরফে রফিক। আইইডি বিশেষজ্ঞ রুবেল ও ইনাম সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকেছিল। বসিরহাটের রেজিস্ট্রি বাজার মোড় থেকে এরপর গ্রেফতার হয় মৌলানা ইউসুফ ওরফে ইউসুফ শেখ। শিমুলিয়া মাদ্রাসার প্রধান ইউসুফ এরাজ্যে জেএমবির সেকেন্ড ইন কম্যান্ড। তার নেতৃত্বে শিমুলিয়া মাদ্রাসায় মগজ ধোলাইয়ের পাশাপাশি দেওয়া হত অস্ত্র প্রশিক্ষণ। খাগড়াগড়কাণ্ডের পর থেকেই ফেরার ছিল বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ইউসুফ। তার সঙ্গেই গ্রেফতার হয় শাহিদুল ইসলাম ওরফে সূর্য। শাহিদুল অসমের বরপেটার বাসিন্দা এবং উত্তর পূর্ব ভারতে জেএমবির প্রধান।

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget