এক্সপ্লোর
প্রবল বৃষ্টিতে জামুড়িয়ায় খনি এলাকায় ধস, ফাটল থেকে আগুনের শিখা, বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছে এলাকা

আসানসোল: প্রবল বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কেন্দা খনি এলাকায় ধস। ফাটল থেকে বেরিয়ে আসছে আগুন। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। গত শনিবার কেন্দার গোয়ালাপাড়া একাংশে ধস নামে। অন্যপ্রান্তে ৩ নম্বর এলাকায় ইসিএলের পরিত্যক্ত খোলামুখ খনি থেকে আগুন ও বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করে। প্রবল বর্ষণের জেরে ধসের গভীরতা যত বেড়েছে, ততই তীব্র হয়েছে মাটির নিচের আগুন। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। ধসের কারণে ২৩টি বাড়িতে ফাটল দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জেলা ও স্থানীয় প্রশাসন কেন্দা গ্রাম থেকে ২৩টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে। আগুন-ধোঁয়ায় আতঙ্কিত হয়ে এলাকাছাড়া হয়েছেন বহু মানুষ।
Before You Go
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















