এক্সপ্লোর

চোখের জলে চিরবিদায় স্বামী আত্মস্থানন্দকে, বেলুড় মঠের গঙ্গাতীরে শেষকৃত্য সম্পন্ন

বেলুড়: চোখের জলে চিরবিদায়। দিনভর বেলুড় মঠে ভক্তদের শেষ শ্রদ্ধা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দকে। রাতে যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠের গঙ্গাতীরে সম্পন্ন শেষকৃত্য। দুঃসংবাদ পাওয়ার পর রবিবার সন্ধে থেকেই বেলুড় মঠে জড়ো হয়েছিলেন অগণিত ভক্ত। রাতভর শেষ শ্রদ্ধা জানানোর পর সোমবার ভোর থেকেও শ্বেতপদ্ম ও মালা হাতে সংখ্য মানুষের ভিড়। চোখের জলে চিরবিদায় স্বামী আত্মস্থানন্দকে। রবিবার রাত থেকে বেলুড় মঠেই শায়িত ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের দেহ। এদিন রাত পর্যন্ত সেখানেই জানানো হয় শেষ শ্রদ্ধা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষই শুধু নয়, প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে অন্যান্য রাজ্য থেকেও বেলুড় মঠে এসে উপস্থিত হন বহু ভক্ত। সাধারণ মানুষের পাশাপাশি, এদিন স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানান বহু বিশিষ্ট ব্যক্তি। এদিনই বিদেশ সফরে রওনা হন মুখ্যমন্ত্রী। উড়ান ধরার আগে বিমানবন্দরে জানান, শেষকৃত্যের আগে গান স্যালুট জানানো হবে স্বামী আত্মস্থানন্দকে। সেই মতো, রাতে শেষকৃত্যের আগে জানানো হয় গান স্যালুট। বার্ধক্যজনিত রোগের কারণে দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন স্বামী আত্মস্থানন্দ। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ৯৮ বছর বয়সে প্রয়াত হন মহারাজ। শেষকৃত্য সম্পন্ন হল সোমবার রাতে।

  • দিনভর শ্রদ্ধাজ্ঞাপনের পর, রাত ৮.১৫ নাগাদ স্বামী আত্মস্থানন্দর শেষযাত্রা শুরু হয় বেলুড় মঠের কালচারাল হল থেকে।
  • রাত ৮.২৫: রামকৃষ্ণ মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয় দেহ।
  • রাত ৯ টা পর্যন্ত দেহ সায়িত ছিল বেলুড় মঠ প্রাঙ্গন ও পুরনো মন্দিরের সামনে। এখানেও শেষ শ্রদ্ধা জানান বহু ভক্ত।
  • রাত ৯.১০: স্বামী ব্রহ্মানন্দের মন্দির এবং সারদা মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয় দেহ।
  • রাত ৯টা ২০: মায়ের ঘাটে স্নান।
  • রাত ৯.২৫:  সারদা মায়ের মন্দিরে জানানো হয় শেষ শ্রদ্ধা।
  • রাত ৯.৩০: স্বামী বিবেকানন্দের মন্দিরের সামনে শায়িত রাখা হয় স্বামী আত্মস্থানন্দের দেহ। শেষকৃত্যের আগে জানানো হয় গান স্যালুট।
  • রাত ৯.৪৫: বেলুড় মঠের গঙ্গাতীরে শুরু হয় স্বামী আত্মস্থানন্দের শেষকৃত্য। আগুনের শিখায় ধীরে ধীরে বিলীন দেহ। ভক্তদের হৃদয়ে চির জাগরুক স্বামী আত্মস্থানন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget