এক্সপ্লোর

LIVE: উপনির্বাচন ঘিরে সরগরম সবং, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, ভোটারদের আটকানো হচ্ছে

# সবং উপনির্বাচনে সমস্ত বুথে ব্যবহার করা হচ্ছে ভিভিপ্যাট। ১৩৪ নম্বর বুথে ভোটারদের ভিভিপ্যাটের ব্যবহার বুঝিয়ে দেন প্রিসাইডিং অফিসার। ভোটে ভিভিপ্যাট ব্যবহার হওয়ায় খুশি ভোটাররা। # সবং উপনির্বাচনে তৃণমূলে বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ১৮৩ নম্বর বুথ থেকে ১০০ মিটার দূরে শাসকদলের ক্যাম্প অফিস থেকে ভোটারদের মুড়ি এবং ছোলা দেওয়া হয়। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। তৃণমূলের দাবি, শুধুমাত্র কর্মীদেরই খাবার দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের শাসকদলের ক্যাম্প অফিস থেকে মুড়ি-ছোলা দেওয়া হচ্ছে বলে পাল্টা দাবি এলাকাবাসীদের। # সবং উপনির্বাচনে বাদলপুর নিম্ন বুনিয়ানি প্রাথমিক বিদ্যালয়ের ২২৬/২৪ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় বন্ধ ভোটগ্রহণ। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইভিএমে সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার। কিছুক্ষণের মধ্যেই সেক্টর অফিস থেকে ইভিএম মেরামতির জন্য লোক পাঠানো হয়। ইভিএম খারাপ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মাক্রো অবজারভারও। # সবং উপনির্বাচনে ভোট দিয়েই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা পিংলার পটুয়াপাড়ার পটশিল্পীরা। সকালে ভোট শুরু সঙ্গে সঙ্গে নয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ নম্বর বুথে ভোট দিতে আসেন পটুয়া পাড়ার পট শিল্পীরা। তাঁদের বক্তব্য, পৌষমেলা উপলক্ষ্যে গতকালই শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল। ভোট থাকায় গতকাল পিংলাতেই থেকে গিয়েছিলেন তাঁরা। আজ ভোটদানের পর রওনা হচ্ছেন মেলার উদ্দেশে। # উপনির্বাচন ঘিরে সরগরম সবং। তেড়ুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে বুথে বসেন তিনি। # এছাড়াও বিরোধীদের অভিযোগ, শাসকদলের তরফে বিভিন্ন এলাকায় ভোটারদের বুথে আসতে বাধা দেওয়া হচ্ছে। ফলে ভোটগ্রহণ হচ্ছে খুব কম। # বামেদের অভিযোগ, গতকাল রাতে ৩০২ এবং ৩০৩ নম্বর ওয়ার্ডে বাইকে করে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে। এলাকাবাসীরা তাড়া করলে একটি বাইক ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সবং:  আজ সবং-এ উপনির্বাচন। ৩০৬টি বুথে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার। এখানে এবার লড়াই চতুর্মুখী। মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের টিকিটে লড়ছেন চিরঞ্জীব ভৌমিক। বিজেপি প্রার্থী করেছে সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে আসা অন্তরা ভট্টাচার্যকে। আর সিপিএমের প্রার্থী হয়েছেন রীতা মণ্ডল জানা। ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন মানস ভুঁইয়া। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ায় মানস ভুঁইয়াকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। যার জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ২৪ ডিসেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা।

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget